Ayush Gupta Saregamapa Winner: ‘জিরো থেকে চ্যাম্পিয়ন হওয়ার সফর’, সারেগামাপা-র ট্রফি জিতেই চোখে জল ভরা পোস্ট ইসলামপুরের ছেলে আয়ুষের
চ্যাম্পিয়ন হওয়ার পর পরই সমাজ মাধ্যমে নিজের অফুরন্ত আবেগ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন আয়ুষ গুপ্তা। ‘জিরো থেকে চ্যাম্পিয়ন’ হওয়ার এই অসামান্য জার্নিতে কীভাবে তিনি পাশে পেয়েছেন দর্শক আর তাঁর মেন্টরদের, সেই গল্পই চোখের জলে ভাগ করে নিলেন আয়ুষ গুপ্তা।
Ayush Gupta Saregamapa Winner: কত প্রাইজ মানি পেল আয়ুষ গুপ্তা? আর কারা পেল সারেগামাপা-র দ্বিতীয় এবং তৃতীয় স্থান?
হাইলাইটস:
- সারেগামাপা-র ট্রফি ছিনিয়ে নিল আয়ুষ গুপ্তা
- ট্রফি ছাড়াও আর কী কী পেল আয়ুষ গুপ্তা?
- জেতার পরই সমাজ মাধ্যমে পোস্ট আয়ুষের
Ayush Gupta Saregamapa Winner: গতকাল রাতে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। বিনোদন পর্দার জনপ্রিয় মিউজিক্যাল রিয়্যালিটি শো হল ‘জি বাংলার সারেগামাপা’। এবার সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিল সকলের প্রিয় ইসলামপুরের ছেলে ‘আয়ুষ গুপ্তা’। দীর্ঘদিনের কঠিন লড়াই এবং রুদ্ধশ্বাস মুহূর্ত পার করে এখন ট্রফি তাঁর হাতে।
We’re now on WhatsApp- Click to join
চ্যাম্পিয়ন হওয়ার পর পরই সমাজ মাধ্যমে নিজের অফুরন্ত আবেগ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন আয়ুষ গুপ্তা। ‘জিরো থেকে চ্যাম্পিয়ন’ হওয়ার এই অসামান্য জার্নিতে কীভাবে তিনি পাশে পেয়েছেন দর্শক আর তাঁর মেন্টরদের, সেই গল্পই চোখের জলে ভাগ করে নিলেন আয়ুষ গুপ্তা।
We’re now on Telegram- Click to join
সারেগামাপা-এর সোনালী ট্রফি হাতে নিজের একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর মনের অনুভূতি আয়ুষ উগরে দিয়ে লিখেছেন, ‘জিরো থেকে চ্যাম্পিয়ন হওয়ার এই সফর… এই সফরে এসেছে অনেক চড়াই-উতরাই। কখনও কখনও মনে হয়েছে এটা বড্ড কঠিন, কিন্তু একটা জিনিসের ওপরেই ছিল সবসময় বিশ্বাস — দর্শকেরা আমার পাশে আছেন। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়াই ছিল আমার সবথেকে বড় শক্তি।’
আয়ুষ আরও যোগ করেন, ‘আজ সব কঠোর পরিশ্রম, বিনিদ্র রজনী, ঈশ্বরের আর্শীবাদ আর আপনাদের অফুরন্ত ভালোবাসার জোরেই জি বাংলা সারেগামাপা ২০২৫–২৬-এর আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজ উইনার ট্রফি নিয়ে আপনাদের আয়ুষ দাঁড়িয়ে আছে… আর মনটা কেবল কৃতজ্ঞতায় ভরে রয়েছে।’
নিজের পোস্টে বিচারক এবং সঞ্চালকের নাম উল্লেখ করে আয়ুষ লেখেন: ‘সৌমেন নন্দী স্যার, ঝুমুর চ্যাটার্জি ম্যাম, কল্যাণ ভট্টাচার্য স্যার, রথীজিৎ ভট্টাচার্য স্যার, শান্তনু মৈত্র স্যার, রূপম ইসলাম স্যার, কৌশিকী চক্রবর্তী মা, জিৎ গাঙ্গুলী স্যার, অন্তরা মিত্র ম্যাম, শুভমিতা ব্যানার্জি অফিশিয়াল ম্যাম, ইমন চক্রবর্তী দি, রূপঙ্কর স্যার, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ম্যাম, জোজো মুখার্জি ম্যাম, আর আবির চ্যাটার্জি দাদা— আপনাদের সবার আশীর্বাদই এবং সঠিক দিক নির্দেশনাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ…।’
Read More- ‘ফাঁসাবে জানলে আগেই ওর কেচ্ছা…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পাল্টা আক্রমণ ইনফ্লুয়েন্সর গৌরবের
এদিন সারেগামাপা-র মঞ্চে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল গীতশ্রী চৌধুরীকে, তৃতীয় স্থানে হাওড়ার সৃজন পোড়েল। ট্রফি ছাড়াও অনেক উপহার এবং প্রাইজ মানি পেয়েছেন এই তিনজনেই। ট্রফি ছাড়াও আয়ুষের হাতে উঠেছে এসইউভি-র চাবি, সোনার গয়নার সেট আর মোট ৬ লক্ষ টাকা প্রাইজ মানি।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







