Mamata-Ritabrata: ঋতব্রতদের শিবিরের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হলেন মমতার কালীঘাটের তৃণমূল
ঋতব্রত, জাভেদ, সন্দীপন, অরূপদের বিরুদ্ধে দু’টি থানায় কালীঘাট তৃণমূল লিখিত অভিযোগ দায়ের করেছে। বিনা অনুমতিতে দলের নাম এবং প্রতীক ব্যবহারের অভিযোগ উঠেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে।
Mamata-Ritabrata: জোড়া থানায় দায়ের অভিযোগ, শহিদ দিবসের সমাবেশ নিয়ে এবার রাজ্যজুড়ে তোলপাড়
হাইলাইটস:
- ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের শিবিরের
- এবার অভিযোগ তুলে পুলিশের কাছে দ্বারস্থ মমতার কালীঘাটের তৃণমূল
- ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে কী বললেন বিধায়ক কুণাল ঘোষ?
Mamata-Ritabrata: দল এখন একটাই। তবে এখন তা আসল-নকলের দ্বন্দ্বে পুরো সব ভেঙে চুরমার। একটা হল কালীঘাট তৃণমূল। আরেকটা হচ্ছে ঋতব্রতদের তৃণমূল। সম্প্রতি, ২১শে জুলাই নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি। কালীঘাটের তৃণমূলের মতো ঋতব্রতপন্থীরাও শহিদ দিবস পালন করতে চায় ভিক্টোরিয়া হাউজেই। যখন এই শহিদ দিবসের সমাবেশ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি, ঠিক সেইসময়ই এবার আইনি পদক্ষেপ করল ঋতব্রতদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন। ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে থানায় গেল এবার কালীঘাট শিবির।
We’re now on WhatsApp- Click to join
তবে কী অভিযোগ কালীঘাট তৃণমূলের?
ঋতব্রত, জাভেদ, সন্দীপন, অরূপদের বিরুদ্ধে দু’টি থানায় কালীঘাট তৃণমূল লিখিত অভিযোগ দায়ের করেছে। বিনা অনুমতিতে দলের নাম এবং প্রতীক ব্যবহারের অভিযোগ উঠেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে। চক্রান্ত, প্রতারণা, ভিত্তিহীণ তথ্য পেশেরও অভিযোগ তুলে পুলিশের কাছে দ্বারস্থ কালীঘাট তৃণমূল।
We’re now on Telegram- Click to join
ঋতব্রত শিবিরের নেতাদের পাশাপাশিই অভিযোগ করা হয়েছে নিউটাউনের সভায় উপস্থিত থাকা কাউন্সিলরদের বিরুদ্ধেও। উল্লেখ্য, কিছু দিন আগেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউটাউনের গোপন বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুরনিগমের একাধিক কাউন্সিলর।
TMC vs TMC Again!
Huge tussle between TMC (Mamata) Vs TMC (Ritabrata) for the sole rights of 21st July, Shahid Dibas.
Both have applied for police permission for the iconic spot in Dharmatala.
Both want to display their strength…
But, who has the public backing will be clear…
— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@RijuDutta_84) June 28, 2026
কী বললেন কুণাল ঘোষ?
ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নাম প্রতীক ব্যবহার করে যাঁরা সম্পূর্ণ ভিত্তিহীণ দাবি করে কিছু কর্মসূচি করছেন, সব মানুষকে ভুল বোঝাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদ্ধতিতে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমাদের দল, সেই দলের নাম এবং প্রতীক বা কার্যপ্রণালী বিনা অধিকারে যদি ব্যবহার করে, আর মানুষকে প্রাভাবিত করার চেষ্টা করা হয়, বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তা যে যে ধারায় পড়ে সেই ধারা অনুসারেই এবার অভিযোগ করা হয়েছে।”
Read More- তৃণমূলের নাম-প্রতীকের দাবি জানাতেই কী সিইও দফতরে ঋতব্রতরা? জবাবে কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?
এদিকে, ভিক্টোরিয়া হাউজেই কোন তৃণমূল সমাবেশ করবে ২১শে জুলাইয়ের, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। ভিক্টোরিয়া হাউজের সামনেই ২১শে জুলাইয়ের সমাবেশের অনুমতি চেয়ে কালীঘাট তৃণমূল কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে। তবে রবিবার সকালে অনুমতির আগেই ভিক্টোরিয়া হাউজের সামনেই ফিতে নিয়ে মাপার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন কুণালরা। এদিকে সমালোচকদের মতে, ইতিমধ্যেই স্নায়ুর চাপ বাড়াতেই এবার মাপজোকের কাজ শুরু করেছে এই কালীঘাট তৃণমূল।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




