Bengali Web Series: দীর্ঘদিন পরে ফের রুপোলি পর্দায় জুন মালিয়া! থাকছেন পরমব্রত, ঋতাভরী এবং পায়েলও
তবে কেবল পরমব্রত চট্টোপাধ্যায়ই নন, এই সিরিজে রয়েছে একাধিক চমক। এবার 'হইচই' ওয়েব প্লাটফর্মে আসছে নয়া ওয়েব সিরিজ, 'ছদ্মবেশী'। এই সিরিজের হাত ধরেই, ওয়েব সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অভিনেত্রী জুন মালিয়াও।
Bengali Web Series: ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজে চরিত্রের লুক! কারা থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়?
হাইলাইটস:
- এই সিরিজের হাত ধরেই ওয়েব সিরিজে থাকছেন জুন মালিয়া
- ভরত কলের সাথে এই ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে
- দীর্ঘদিন পরে পর্দায় ঋতাভরী, পায়েল এবং পরমব্রতরাও!
Bengali Web Series: ব্যোমকেশ, ফেলুদা নয়, এবার বাংলায় নতুন গোয়েন্দা! নয়া সিরিজ নিয়েই পর্দায় আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এক নতুন গোয়েন্দা চরিত্র, আদিত্য মজুমদার-এর জুতোয় পা গলাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই সিরিজের আরও বড় আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী কাস্টিং।
We’re now on WhatsApp- Click to join
তবে কেবল পরমব্রত চট্টোপাধ্যায়ই নন, এই সিরিজে রয়েছে একাধিক চমক। এবার ‘হইচই’ ওয়েব প্লাটফর্মে আসছে নয়া ওয়েব সিরিজ, ‘ছদ্মবেশী’।
এই সিরিজের হাত ধরেই, ওয়েব সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অভিনেত্রী জুন মালিয়াও। ভরত কলের সাথে এই সিরিজে দেখা মিলবে তাঁর।
We’re now on Telegram- Click to join
এই সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে সৃজলা গুহ-কেও। রহস্য-রোমাঞ্চ এই সিরিজে রয়েছে একগুচ্ছ চরিত্র। এদের প্রত্যেকের অভিনয়ের নিজস্ব ভঙ্গি রয়েছে। ইতিমধ্যেই তাঁদের লুক প্রকাশ্যে আসায় দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
সিরিজের চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং এই সিরিজটির পরিচালনা করছেন অরিত্র সেন।
সিরিজের পরিচালক বলছেন যে, ‘গোটা গল্পের প্রত্যেকটা চরিত্রই, কিছু না কিছু একে অপরের থেকে লুকোতেই চাইছে। সিরিজের প্রত্যেকটা চরিত্রেরই যেমন ধূসর দিক রয়েছে, ঠিক তেমনই একটা পরিবারের টানাপোড়েন এবং সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এর সাথে রহস্য তো থাকছেই।’
এই সিরিজে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, ঋতাভরী চক্রবর্তীকেও। এর আগেও ‘হইচই’-এর সিরিজে ঋতাভরী চক্রবর্তী নজর কেড়েছিলেন। আর এবার, ‘চৌধুরী বাড়ির রহস্য’ সমাধান করতেও তাঁকে দেখা যাবে। ফলে এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রত্যাশা অনেকটাই বেড়েছে।
এই সিরিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে, পায়েল সরকারের। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে একেবারে ছকভাঙায় দেখা যাবে তাঁকে। তাঁর যে এই লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেখানেই তাঁকে গান গাইবার দৃশ্যে দেখা গিয়েছে।
Read More- অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৯শে জুন থেকে আসছে দিদি নম্বর ১ সিজন ১০
এই সিরিজে আরেক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, খেয়া চট্টোপাধ্যায়কেও। তাঁর এই সিরিজের লুক এখন প্রকাশ্যে এসেছে। তবে কবে মুক্তি পাবে এই সিরিজটি? তা এখনও অবধি অবশ্য প্রকাশ্যে আসেনি।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







