Sports

Harshit Rana Joins Team India: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে খেলবেন হর্ষিত রানা! বিসিসিআই হঠাৎ দলে পরিবর্তন করেছে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে চোট পান হর্ষিত রানা। এই চোটের কারণে তিনি বিশ্বকাপে খেলতে পারেননি এবং আইপিএল ২০২৬ থেকেও বাদ পড়েন। প্রায় সাড়ে চার মাস পর হর্ষিত জাতীয় দলে ফিরেছেন।

Harshit Rana Joins Team India: ভারত বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডের আগে জাতীয় দলে যোগ দিয়েছেন হর্ষিত রানা

হাইলাইটস:

  • ফাস্ট বোলার হর্ষিত রানা ভারতীয় দলে যোগ দিয়েছেন
  • বিসিসিআই তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে
  • আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে হর্ষিত রানার খেলার সম্ভবনা রয়েছে

Harshit Rana Joins Team India: ফাস্ট বোলার হর্ষিত রানা ভারতীয় দলে যোগ দিয়েছেন। আগামীকাল, ২০শে জুন চেন্নাইতে ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠি হতে চলা তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে হর্ষিত রানা ভারতীয় দলে যোগ দিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, হর্ষিত রানা সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং এখন তিনি সম্পূর্ণ ফিট।

We’re now on WhatsApp – Click to join

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে চোট পান হর্ষিত রানা। এই চোটের কারণে তিনি বিশ্বকাপে খেলতে পারেননি এবং আইপিএল ২০২৬ থেকেও বাদ পড়েন। প্রায় সাড়ে চার মাস পর হর্ষিত জাতীয় দলে ফিরেছেন।

বিসিসিআই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে: “পুরুষ নির্বাচক কমিটি আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের জন্য ভারতীয় দলে হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। হর্ষিত সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর পুনর্বাসন সম্পন্ন করেছেন এবং চেন্নাইয়ে দলের সাথে যোগ দিয়েছেন।”

উল্লেখ্য যে, নির্বাচক কমিটি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে হর্ষিত রানাকেও অন্তর্ভুক্ত করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় দল যুক্তরাজ্য সফরে যাবে। টিম ইন্ডিয়া ২৬ ও ২৮শে জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর ১লা জুলাই থেকে ভারতের ইংল্যান্ড সফর শুরু হবে, যেখানে দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে।

Read more:- ফিফা বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মেক্সিকো, স্পেন ও ফ্রান্সের মতো শক্তিশালী দল থাকা সত্ত্বেও বাজিমাত করলো বিশ্বকাপের আয়োজক দেশটি

ভারতীয় দল সিরিজ জিতেছে

ভারতীয় দল ইতোমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিয়েছে। প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে সাত উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ১৭০ রানে বিশাল ব্যবধানে পরাজিত করে। তৃতীয় ওডিআইটি ২০শে জুন চেন্নাইতে অনুষ্ঠিত হবে।

ক্রিকেট দুনিয়ার সমস্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button