Mamata Banerjee-Congress: ২৮ বছর পর ফের কী ‘হাত’ শিবিরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল সুপ্রিমোকে প্রস্তাব সোনিয়া গান্ধীর
২৮ বছর পর কি ঘরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সত্যিই কি উঠে যাবে মমতার হাতে গড়া তৃণমূল কংগ্রেস দল? সূত্রের খবর যে, গতকাল সোনিয়া গান্ধীর সাথে একান্ত সাক্ষাতের পরই কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়।
Mamata Banerjee-Congress: এদিন সোনিয়া গান্ধীর সাথে একান্ত সাক্ষাতের পরই কংগ্রেসে ফেরার প্রস্তাব দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে
হাইলাইটস:
- ২৮ বছর পর ঘরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
- সত্যি কী উঠে যাবে মমতার গড়া তৃণমূল কংগ্রেস?
- তবে কী অস্তিত্ব থাকবে না আর তৃণমূল কংগ্রেসের?
Mamata Banerjee-Congress: কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি সেই কংগ্রেসেই ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের ভাঙনের পরই এবার জল্পনা ওঠে যে ফের কংগ্রেসে ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবেন কি না, তার জন্যই কিছুটা সময় চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
We’re now on WhatsApp- Click to join
২৮ বছর পর কি ঘরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সত্যিই কি উঠে যাবে মমতার হাতে গড়া তৃণমূল কংগ্রেস দল? সূত্রের খবর যে, গতকাল সোনিয়া গান্ধীর সাথে একান্ত সাক্ষাতের পরই কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও এই একই প্রস্তাব দেওয়া হয়েছে। রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদেরই প্রস্তাব দিয়েছেন বলেই খবর সূত্রের।
We’re now on Telegram- Click to join
এবার এখন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের দিকে তাকিয়ে কংগ্রেস কর্মীরা। তবে চুরি কিংবা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের এই দলে নেওয়া হবে কি না, তা নিয়ে যারা প্রদেশ কংগ্রেসে রয়েছেন, তারাও শুরু করেছেন আপত্তি তুলতে। এরই মাঝে তাৎপর্যপূর্ণ বিষয় হল, আজ দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টরা। সেখানেই রাজ্য থেকে যাচ্ছেন শুভঙ্কর সরকারও। শোনা গিয়েছে, কংগ্রেস নেতৃত্ব রয়েছেন মমতা বিরোধী যারা, কংগ্রেসের বিভিন্ন আসনে তারা বসতে পারেন।
Madame Sonia Gandhi has now offered the National Vice President post to Mamata Banerjee.
What a compassionate woman she is.
When TMC has collapsed and even her own leaders are leaving her alone, Sonia Gandhi has stepped forward with dignity and compassion.
At a time when many… pic.twitter.com/XaUJJl9raK
— Amock (@Politicx2029) June 10, 2026
এদিন এ বিষয়ে শুভঙ্কর সরকার বলেন, “রাজনীতি আমি করি মাটির উপরে দাঁড়িয়েই। আমি মনে করি যে, সম্ভাবনাময় শিল্প রাজনীতি। সেই সম্ভাবনাময় শিল্প কোন দিকে কখন কি গতি নেবে, তা আগামিদিনেই কিংবা আগামী কিছু সময়ের পরই তা দেখতে পাবেন। রাজ্য কংগ্রেস অগ্রিম কোনও বিষয়ের উপরে প্রতিক্রিয়া দেবে না। কেবল এইটুকু বলতে পারি যে m, বিজেপির করা অত্যাচারের বিরুদ্ধে, আরএসএসের বিচারধারার বিরুদ্ধে, লাগাতার যিনি লড়াই করছেন, লড়ছেন ভারতের সংবিধানকে বাঁচানোর লড়াই, তিনি হচ্ছেন রাহুল গান্ধী। যদি রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে কেউ আসেন, ভয় পাবেন না, যদি কারোর ধক থাকে, বিজেপির বিরুদ্ধে যে লড়বেন, আমরা তাঁকে স্বাগত জানাব। যারা দুর্নীতিগ্রস্থ, কংগ্রেসে তারা আসবেন না। আলাদা ওয়াশিং মেশিন দরকার তাদের জন্য।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কংগ্রেসে ফেরানোর প্রস্তাব প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “ভিতরে কী হয়েছে তা কেউ জানে না। এই বিষয়ে তাই মন্তব্য করা উচিত নয়। তবুও বলব যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু কংগ্রেস থেকেই হয়েছিল, যদি ফের তিনি কংগ্রেসে ফিরে যান, তবে ওই কথাটাই সত্য হবে যে, ‘পুনঃ মুষিক ভব’।”
Read More- তৃণমূলের পরাজয়, নেই আপ, ডিএমকে, ক্ষুব্ধ সিপিএম, অস্তিত্বরক্ষার সংকটের মাঝে আজই বৈঠক ইন্ডিয়া জোটের
তবে, কংগ্রেস নেতারা কি মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসা? এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, “বর্তমানে কংগ্রেসের যে পরিস্থিতি, কর্মী নেই, নেতা নেই। তাতে এবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নেবেন কি না, সেটা তাদের বিষয়। আর এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বয়স, তাতে কংগ্রেস কিংবা অন্য কোনও দলকে দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট আছে।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






