Bangla News

NIA Arrested Saokat Molla: অবশেষে NIA-এর জালে ‘মাছ চোর’! কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

গত বৃহস্পতিবার ভোরে ঘটনার সূত্রপাত। শওকতের জীবনতলায় বাড়িতে পৌঁছলে দেখতে পান বাড়িতে তালা ঝুলছে NIA আধিকারিকরা। কিন্তু খুঁজে পাওয়া যায়নি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে।

NIA Arrested Saokat Molla: সোনারপুরের কামালগাজি থেকে NIA-এর হাতে এবার শওকত মোল্লা

হাইলাইটস:

  • NIA-এর হাতে গ্রেফতার ভাঙরের ত্রাস শওকত মোল্লা
  • এই মুহূর্তেই তাঁকে NIA অফিসে নিয়ে যাওয়া হয়েছে
  • সোনারপুরের কামালগাজি থেকে গ্রেফতার হন শওকত

NIA Arrested Saokat Molla: ইতিমধ্যেই সোনারপুরের কামালগাজি থেকে NIA-এর হাতে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই মুহূর্তে NIA অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। ভোটের আগেই ভাঙরের দক্ষিণ বামুনিয়া এলাকায় তাঁকে গ্রেফতার করল বোমা বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা (NIA)।

We’re now on WhatsApp- Click to join

গত বৃহস্পতিবার ভোরে ঘটনার সূত্রপাত। শওকতের জীবনতলায় বাড়িতে পৌঁছলে দেখতে পান বাড়িতে তালা ঝুলছে NIA আধিকারিকরা। কিন্তু খুঁজে পাওয়া যায়নি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। এরপরই দিনভর ধরে চলে টানটান নাটক। অবশেষে এবার গতকাল সন্ধ্যায় গ্রেফতার হলেন তিনি।

We’re now on Telegram- Click to join

বৃহস্পতিবার তাঁর ছেলের সাথেও কথা বলেন NIA আধিকারিকরা। তাঁর ক্যাফেতে চলে জোরদার তল্লাশি, আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাঁকে, সন্ধ্যায় যদিও ছেড়ে দেওয়া হয় তাঁকে। গোটা এলাকায় চলে চিরুনি চল্লাশি। কিন্তু শওকত মোল্লা ছিলেন অধরা। বৃহস্পতিবার রাতেই রটে যায় যে, চুনাখালি হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক কষছেন শওকত মোল্লা। যদিও সে সবই অতীত, গ্রেফতারির পরে রয়েছেন বর্তমানে NIA অফিসে।

শওকত মোল্লার মেয়ে শাবানা আর স্ত্রী দাবি করেছেন, ‘আত্মসমর্পণ করেছে শওকত মোল্লা।’ শুক্রবার সন্ধ্যায় মৌখালির বাড়িতে এসেছিলেন তিনি। তখনই তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। যখন তাঁরা কলকাতা আসছিলেন সেই সময় চিংড়িহাটার কাছ থেকে NIA-এর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এই শওকত মোল্লাকে। গাড়িতে শওকত মোল্লাকে বসিয়ে নিয়ে অফিসে নিয়ে যান NIA আধিকারিকরা। শওকত মোল্লাকে নিয়ে NIA অফিসে পৌঁছে দিয়ে ফিরে যান পরিবারের সদস্যরা।

Read More- সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে হানা NIA, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গতকাল সন্ধ্যাতেই NIA-এর হাতে গ্রেফতার হয়েছে শওকতের সহকারি তৃণমূল নেতা শামসুল সরদারও। শওকত মোল্লা এই শামসুলের বাইকে চড়েই বৃহস্পতিবার দিনভর বারবার জায়গা পরিবর্তন করছিলেন, এদিন সন্ধ্যাতে শামসুল সরদারকে গ্রেফতার করে NIA আধিকারিকরা। শামসুল সরদারকে গ্রেফতারের পর থেকেই শুরু হয়েছিল জাল গোটানো। অবশেষে ‘মাছ চোর’ জালে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button