Bangla News

NIA at Shawkat Mollah House: সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে হানা NIA, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

একজনেরও মৃত্যুর খবরও মেলে। এ ঘটনাতে আগে থেকেই জোর কদমে চালাচ্ছিল NIA তদন্ত। এবার নতুন করে তদন্তে বেড়েছে গতি। সূত্রের খবর অনুযায়ী, সেই ঘটনার তদন্তেই শওকতের বাড়িতে এদিন হানা দেয় NIA।

NIA at Shawkat Mollah House: ভাঙড় বিস্ফোরণকাণ্ডে তল্লাশির আগেই পলাতক তৃণমূল নেতা শওকত মোল্লা

হাইলাইটস:

  • ভোটের আগেই হয়েছিল এক তৃণমূল নেতা ওহিদুল মোল্লা
  • এরপরই শওকত মোল্লাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় সর্বত্র
  • অবশেষে এদিন বাড়িতে গেল জাতীয় তদন্তকারী সংস্থা

NIA at Shawkat Mollah House: সাতসকালেই ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে NIA। তাতেই জোরদার চাপানউতোর। ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে ভোটের আগেই বোমা বিস্ফোরণের খবরে রাজনৈতিক আঙিনায় শোরগোল পড়ে গিয়েছিল।

We’re now on Telegram- Click to join

একজনেরও মৃত্যুর খবরও মেলে। এ ঘটনাতে আগে থেকেই জোর কদমে চালাচ্ছিল NIA তদন্ত। এবার নতুন করে তদন্তে বেড়েছে গতি। সূত্রের খবর অনুযায়ী, সেই ঘটনার তদন্তেই শওকতের বাড়িতে এদিন হানা দেয় NIA। তদন্তের সূত্র ধরেই ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দেন NIA। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে নিয়ে সকালেই গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়। তবে তদন্তকারী দল পৌঁছনোর আগেই বাড়ি ছেড়ে চলে যান শওকত মোল্লা বলেই খবর।

We’re now on WhatsApp- Click to join

তদন্ত শুরুর পরই ভোটের ঠিক আগের দিন আর এক দাপুটে তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরই শওকতকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। এদিন অবশেষে জাতীয় তদন্তকারী সংস্থা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের মৌখালির বাড়িতে চলে গেল। সূত্রের খবর অনুযায়ী, শওকত বাড়িতে নেই। ইতিমধ্যেই শওকত মোল্লার ছেলে ইমরানকে আটক করা হয়েছে। তাঁকে সাথে নিয়েই তদন্তকারীরা মৌখালির বিভিন্ন প্রান্তে ঘোরেন।

এদিকে, গতকালই হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ‘বড়দিন’। ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে গোটা দলটাই। বিগত কয়েকদিনের একটানা টানাপোড়েনের পরই শেষ অবধি বুধাবর স্পিকারের গ্রিন সিগন্যাল পেয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন। চেয়ারে বসেই এককালের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এই ঋতব্রতর সাথেই আবার গতকাল রাতেই দেখা করেন শওকত মোল্লা।

Read More- দুটি সুটকেস, সাথে সিল করা খামও! সুরেন্দ্রনাথ কলেজ থেকে কী কী হাতে পেল পুলিশ?

সূত্রের খবর যে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে বিধানসভায় মিনিট দশেক কথা হয় শওকত মোল্লার। রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়। বিরোধী দলনেতার ঘরেই কথা বলেন। আচমকা রাজনৈতিক মহলেও চলছে চর্চা শওকত-ঋতব্রত সাক্ষাৎ নিয়েও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button