FIFA World Cup 2026: প্রথমবার ফিফা বিশ্বকাপ খেলবে ভারতীয় বংশোদ্ভূত একজন খেলোয়াড়! কোন দেশের হয়ে খেলবেন তিনি? জানুন
১৯ বছর বয়সী তাহসিন মহম্মদ জামশেদ ফিফা বিশ্বকাপের জন্য কাতারের স্কোয়াডে জায়গা পেয়েছেন। কেরালার কান্নুরের বাসিন্দা তিনি, কাতারের যুব একাডেমি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে Al-Duhail SC-র হয়ে খেলেন।
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাহসিন মহম্মদ জামশেদ বিশ্বকাপ দলে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছেন
হাইলাইটস:
- ফিফা বিশ্বকাপে প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে খেলতে চলেছেন তাহসিন মহম্মদ জামশেদ
- ১৯ বছর বয়সী তাহসিন মহম্মদ জামশেদ ফিফা বিশ্বকাপে খেলার জন্য কাতারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন
- ২০২৬ ফিফা বিশ্বকাপে কাতারের প্রথম ম্যাচটি ১৪ই জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে
FIFA World Cup 2026: ভারতীয় ফুটবল দল পুরুষদের সিনিয়র ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে কখনও অংশগ্রহণ করেনি। এ বছর দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হলেও, র্যাঙ্কিংয়ে ভারতীয় দল এখনও অনেক পিছিয়ে আছে। আসন্ন ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ইতিহাস গড়লেন তাহসিন মহম্মদ জামশেদ। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে খেলার জন্য কোনো দেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
We’re now on WhatsApp – Click to join
১৯ বছর বয়সী তাহসিন মহম্মদ জামশেদ ফিফা বিশ্বকাপের জন্য কাতারের স্কোয়াডে জায়গা পেয়েছেন। কেরালার কান্নুরের বাসিন্দা তিনি, কাতারের যুব একাডেমি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে Al-Duhail SC-র হয়ে খেলেন। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া টুর্নামেন্টে মাঠে নামার মুহূর্তটির জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে করছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপে কাতারের প্রথম ম্যাচটি রবিবার, ১৪ই জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে। ম্যাচটি ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে। প্রথম ম্যাচে তাহসিন মহম্মদ জামশেদ খেলার সুযোগ পাবেন কিনা, তা দেখার বিষয়। কাতার ‘বি’ গ্রুপে রয়েছে, যে গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা এবং আয়োজক দেশ কানাডা।
Congratulations to Tahsin Mohammed Jamshid on making it to Qatar’s World Cup squad, becoming the first Malayali ever to be named in a FIFA World Cup squad. ⚽️🇶🇦🌍#FIFAWorldCup #SuperLeagueKerala #SLK pic.twitter.com/PuxtFlkvqL
— Super League Kerala (@slk_kerala) June 2, 2026
তাহসিন মহম্মদ জামশেদ ২০০৬ সালের ১৬ই জুন কাতারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কেরালার বাসিন্দা এবং কাতারে কর্মরত। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলতেন। তিনি তাঁর বাবার তত্ত্বাবধানে ফুটবল খেলা শুরু করেন। তিনি ২০২৪ সালের ৩১শে মার্চ সিনিয়র দলে অভিষেক করেন। তিনি একজন লেফট উইঙ্গার হিসেবে খেলেন। তিনি কাতার স্টারস লীগে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ও হন।
Read more:- ৪০ দিনে ১২টি ম্যাচ, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মেগা সফর, জেনে নিন সম্পূর্ণ সূচি
ফিফা বিশ্বকাপের ২৩তম আসর (FIFA World Cup 2026) ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বছর ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ৪৮টি দল অংশগ্রহণ করছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার তিনটি দেশ যৌথভাবে এই আসরের আয়োজন করছে। এবার আয়োজক দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
ফিফা বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সমস্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







