Bangla News

Swarup Biswas: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগ, কীভাবে গ্রেফতার হলেন তিনি?

পুলিশ গিয়ে স্বরূপ বিশ্বাসকে দেখা করতে চায় বলেই বাড়ির বাইরে ডাকে। স্বরূপ বিশ্বাস বাইরে আসলেই তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয় নিউ আলিপুর থানায়।

Swarup Biswas: স্বরূপ বিশ্বাসের খুনের চেষ্টারও অভিযোগ, তাঁর দাপট ও অত্যাচারের শিকার সিনেমার হল মালিক ও ফিল্ম ডিস্ট্রিবিউটাররাও

হাইলাইটস:

  • স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
  • ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে স্বরূপ বিশ্বাস
  • কীভাবে গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস?

Swarup Biswas: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে রয়েছে তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগ। বৃহস্পতিবার রাত ৯টায় স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানার পুলিশ বাড়ি (সাহাপুর) থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি বাড়িতে খাবার খাচ্ছিলেন বলেই জানা গিয়েছে।

We’re now on WhatsApp- Click to join

পুলিশ গিয়ে স্বরূপ বিশ্বাসকে দেখা করতে চায় বলেই বাড়ির বাইরে ডাকে। স্বরূপ বিশ্বাস বাইরে আসলেই তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয় নিউ আলিপুর থানায়। লালবাজার সেন্ট্রাল লক আপে রাতেই স্বরূপ বিশ্বাসকে রাখা হয়েছে। আজ, শুক্রবার স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে তোলা হবে।

We’re now on Telegram- Click to join

কেবল ফেডারেশনের গিল্ডের সদস্য কিংবা পরিচালক, অভিনেতারাই নন। স্বরূপ বিশ্বাসের দাপট এবং অত্যাচারের শিকার হয়েছেন হল মালিক আর ফিল্ম ডিস্ট্রিবিউটাররাও। কোন ছবি কোন হলে রিলিজ করবে, সেটাও বলে দিতেন স্বরূপ বিশ্বাস। চূড়ান্ত ভুক্তভোগী গ্লোব এবং অজন্তা সিনেমা হলের মালিক ও SSR Media-র কর্ণধার এবং ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা। শতদীপকে ও তাঁর সিনেমা হল গুলিকে নানাভাবেই কোনঠাসা করার চেষ্টা করেছিলেন এই স্বরূপ বিশ্বাস।

সূত্রের খবর অনুযায়ী, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তিনি হলেন টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। বছর দুয়েক ধরে ওই মহিলা কোনও কাজই পাননি বলে অভিযোগ জানান। কাজ চাইতে গেলেও তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, ভয়ও দেখানো হয়েছিল তাঁকে। মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই নিউ আলিপুর থানা পদক্ষেপ করেছে।

Read More- সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে হানা NIA, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইম্পার সাথে মিলে যৌথ চক্রান্ত করতেন স্বরূপ বিশ্বাস। সেই সাথে টাকা তুলতেন প্রযোজকদের থেকে। শতদীপ সাহা এর বিরোধিতা করায় তার সিনেমা হল গুলি অনেক ছবি পেত না, কেবলমাত্র স্বরূপের অঙ্গুলি হেলনে। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ায় খুশি শতদীপ সাহা। তিনি জানালেন যে ‘আজ টলিউড ইন্ডাস্ট্রি স্বাধীন হল’।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button