Annapurna Yojana: আজ থেকে শুরু হয়ে গেল অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
১২ পাতার এই ফর্মে চাওয়া হয়েছে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান কতজন রয়েছে, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ সবকিছুই। কীভাবে অনলাইনে এই ১২ পাতার ফর্ম পূরণ করবেন জেনে নিন।
Annapurna Yojana: ১২ পাতার এই ফর্মে চাওয়া হয়েছে একাধিক তথ্য, তাই ফিল-আপ করার আগে সব তথ্য সামনে রাখুন
হাইলাইটস:
- অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলেও আজ থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন শুরু হল
- রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে
- কীভাবে অনলাইনে এই ১২ পাতার ফর্ম পূরণ করবেন জেনে নিন
Annapurna Yojana: অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ আগেই শুরু হয়েছে। তবে এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। ১লা জুন অর্থাৎ আজ থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম-ফিল আপ করতে পারবেন আবেদনকারীরা। তবে তাড়াহুড়োর দরকার নেই, ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। ১২ পাতার এই ফর্মে চাওয়া হয়েছে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান কতজন রয়েছে, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ সবকিছুই। কীভাবে অনলাইনে এই ১২ পাতার ফর্ম পূরণ করবেন জেনে নিন।
We’re now on WhatsApp – Click to join
অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে প্রথমে ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর তা ফিল-আপ করে আবার অনলাইনেই জমা দিতে হবে। অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন –
To commit one thing before the election to secure votes, and something else entirely after winning election — Truly a symbol of honesty.
The terms and conditions associated with the 'Annapurna Bhandar' scheme are so extensive that it is so difficult to understand by the common… pic.twitter.com/vC7tRpXuMp
— Satyaki (@satyaupdate) May 29, 2026
অনলাইনে আবেদন প্রক্রিয়া
• পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল।
• পোর্টালে গেলেই আপনার ভাষা অনুযায়ী (বাংলা, হিন্দি, ইংরেজি) ফর্ম ডাউনলোড করতে পারবেন।
• পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।
• ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে তবেই পোর্টালে আপলোড করতে হবে।
• ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে পারবেন আবেদনকারীরা।
ফর্ম-ফিল আপের সময় হাতের কাছে কোন কোন নথি রাখবেন জেনে নিন –
• আধার কার্ড
• ভোটার কার্ড
• রেশন কার্ড
• ব্যাঙ্কের পাসবই এবং অ্যাকাউন্টের তথ্য
• বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুত বিল বা জলের বিল।
• পাসপোর্ট সাইজের ছবি
Read more:- কতদিনের মধ্যে ফর্ম জমা দিলে জুন মাসেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের এই তিন হাজার টাকা?
তবে ইতিমধ্যেই ১২ পাতার ফর্ম-ফিলআপকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। যার ফলে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই ক্ষোভপ্রকাশ করছেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ারই প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য সরকারের তরফ থেকে লোক যাবে। তাঁরাই ফর্ম পূরণ করিয়ে দেবেন। তাই বিভ্রান্ত হওয়ার দরকার নেই।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







