Annapurna Bhandar: কতদিনের মধ্যে ফর্ম জমা দিলে জুন মাসেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের এই তিন হাজার টাকা?
রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১লা জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। কিন্তু এখনও অবধি অনেকেই এই ফর্ম হাতেই পাননি, তবে তাদের কী হবে? জুন মাসে কারা কারা পাবেন এই প্রকল্পের টাকা?
Annapurna Bhandar: অনেকেই এই ফর্ম এখনও হাতে পাননি, কী হবে তাদের? তবে কি জুন মাসে মিলবে না এই টাকা?
হাইলাইটস:
- ইতিমধ্যে অনলাইন এবং অফলাইনে দু’ভাবেই মিলছে এই ফর্ম
- আগামী জুন মাস থেকেই মিলবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা
- তবে এই জুন মাসে কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
Annapurna Bhandar: রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ্যে এসেছে। গেরুয়া শিবির ক্ষমতায় আসতেই, সরকার গড়ার পরই প্রথমে এই আর্থিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে মহিলারা ৩ হাজার টাকা করে পাবেন ব্যাঙ্কে ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইনে ফর্ম বিলিও শুরু হয়ে গিয়েছে।
We’re now on WhatsApp- Click to join
রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১লা জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। কিন্তু এখনও অবধি অনেকেই এই ফর্ম হাতেই পাননি, তবে তাদের কী হবে? জুন মাসে কারা কারা পাবেন এই প্রকল্পের টাকা?
We’re now on Telegram- Click to join
রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা পাওয়ার জন্য সকলকেই এই ফর্ম পূরণ করতে হবে। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাদেরও পূরণ করতে হবে এই ফর্ম। অনলাইনে যেমন ডাউনলোড করা যাচ্ছে এই প্রকল্পের ফর্ম, ঠিক তেমনই অফলাইনেও বিডিও অফিস, পুরসভা, ডিএম অফিস, ওয়ার্ড অফিস থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম বলে জানিয়েছেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
The distribution of Annapurna Yojana forms is actively underway across blocks and municipalities in North 24 Parganas.
Through this initiative, the Bharatiya Janata Party is strengthening its commitment to Matri Shakti, placing women at the centre of welfare and development.
By… pic.twitter.com/bUaYBYs4aj
— BJP West Bengal (@BJP4Bengal) May 29, 2026
এবার প্রশ্ন হচ্ছে, জুন মাস তো প্রায় এসেই গেল। হাতে গোনা আর মাত্র দুটো দিন। এখনও যারা অন্নপূর্ণা যোজনার ১২ পাতার এই ফর্ম পূরণ করে জমা দিতে পারেননি, তারাও কী তবে এই জুন মাস থেকেই পাবেন তিন হাজার টাকা?
এই প্রশ্নের উত্তরটা হল, না। আগামী ২রা জুনের মধ্যে যারা ফর্ম পূরণ করে জমা দেবেন, তারাই একমাত্র জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা পাবেন। ৩রা জুন থেকেই করা হবে অন্নপূর্ণা যোজনায় DBT ট্রান্সফার অর্থাৎ সরাসরি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার। এরপরে অন্নপূর্ণার ফর্ম জমা দিলে, জুন মাসের টাকা হয়তো দেওয়া সম্ভব হবে না, কারণ তথ্য যাচাইয়েও কিছুটা সময় লাগবে।
তবে এতে চিন্তার কারণ নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা এই জুন মাসে ১৫০০ টাকা পাবেন। আবেদনপত্র যাচাই করার পরই বিচার করা হবে কারা কারা এই অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







