Sonakshi Sinha: তৃণমূলের এহেন পরাজয়, একাধিক নেতার পদত্যাগ! এবার বাবা শত্রুঘ্নের রাজনৈতিক জীবন নিয়ে কী বললেন সোনাক্ষী সিনহা?
আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে সাংসদ হন শত্রুঘ্ন সিনহা। তাঁর বয়স হয়েছে। হাঁটতে গেলে কষ্ট হয়। তবুও গত বছরও একুশে জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে। কেবল তাই নয়।
Sonakshi Sinha: এবার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার রাজনীতি নিয়ে মুখ খুললেন মেয়ে সোনাক্ষী সিনহা
হাইলাইটস:
- এবার রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে
- অনেকেই এবার মুখ খুলছেন তৃণমূলের বিরুদ্ধে
- এদিন বাবা শত্রুঘ্নকে নিয়ে কথা বললেন সোনাক্ষী
Sonakshi Sinha: ২০২৬ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গে এবার নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেকেই পদত্যাগ করছেন। বিধায়ক থেকে শুরু করে সাংসদ, অনেকেই এখন মুখ খুলছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এবার পরিকল্পনার কথা জানালেন তাঁর কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
We’re now on Telegram- Click to join
আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে সাংসদ হন শত্রুঘ্ন সিনহা। তাঁর বয়স হয়েছে। হাঁটতে গেলে কষ্ট হয়। তবুও গত বছরও একুশে জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে। কেবল তাই নয়। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতার পরেও ভোট পরবর্তী বৈঠকে যোগ দিতে এদিন মুম্বাই থেকে কালীঘাটে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা।
We’re now on WhatsApp- Click to join
কিন্তু, তাঁর দলের এমন হারের পরই কি আবার অভিনয়েই মন দেবেন তিনি? এদিন সোনাক্ষী সিনহা জানান, তাঁর বাবা হচ্ছেন এমনই মানুষ, যিনি নিজের মেয়ের জন্য কখনও কিছু বাড়তি করেননি। এমনকি মেয়ের হয়েও কোনও ছবির প্রযোজনা করার কথাও তিনি ভাবেননি। বরং যখন তারকা সন্তানদের দিকে স্বজনপোষণ বিতর্কে বার বার আঙুল উঠেছে, তখনই তিনি মেয়েকে নিজের জায়গা নিজের যোগ্যতায় তৈরির জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি নিজের এই বর্তমান জীবন নিয়ে অত্যন্ত খুশি।

এদিন সোনাক্ষী সিনহা বলেন, “বাবা তাঁর রাজনৈতিক জীবন নিয়ে এত টাই ব্যস্ত যে, আর সিনেমায় ফেরার সম্ভাবনা তাঁর নেই। শুধুমাত্র তাই নয়, বাবা তাঁর জীবনের এই পরিবর্তনটা অত্যন্ত সুন্দর ভাবেই করতে পেরেছেন। তাই এই কাজটা নিয়েই থাকবেন তিনি।”
Read More- তৃণমূল ছাড়লেন ১০০জন পৌর প্রতিনিধি, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজয়ের পর গণপ্রস্থান তৃণমূল কংগ্রেসে
উল্লেখ্য, বিপুল ভোটে জয়ী হয়েছে গেরুয়া শিবির। গত ৯ই মে রাজ্যে শপথ নিয়েছে বিজেপির সরকারের হয়ে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে রাজ্যে সরকারের পালাবদল হতেই দেখা যাচ্ছে তৃণমূলের বহু তাবড় তাবড় নেতা এবং সাংসদরা মুখিয়ে রয়েছেন বিজেপিতে যোগদানের জন্য। এসবের মাঝেই এবার বাবা শত্রুঘ্ন সিনহার রাজনৈতিক জীবন নিয়ে মুখ খুলেছেন মেয়ে সোনাক্ষী সিনহা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







