One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, ঝটপট দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ
প্রথমেই রাজ্য রাজনীতি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প—'অন্নপূর্ণা যোজনা'। রাজ্যের মহিলাদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার এই প্রকল্পে আজ নবান্ন থেকে ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা
- লক্ষ্মীর ভাণ্ডার ও অযোগ্য সুবিধাভোগী
- বিহারে এসআইআর (SIR) মামলার রায়
One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। ঝটপট দেখে নেব আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরগুলো। চোখ রাখুন আজকের পলিটিক্যাল রাউন্ডআপে!
We’re now on WhatsApp – Click to join
১: রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা
প্রথমেই রাজ্য রাজনীতি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প—’অন্নপূর্ণা যোজনা’। রাজ্যের মহিলাদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার এই প্রকল্পে আজ নবান্ন থেকে ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দ্রুত ফর্ম পূরণ ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে।
২: লক্ষ্মীর ভাণ্ডার ও অযোগ্য সুবিধাভোগী
এদিকে, এই অন্নপূর্ণা যোজনার ঘোষণা করতে গিয়েই বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগী আসলে অযোগ্য, কারণ তাদের নাম ভোটার তালিকা থেকে আগেই মুছে ফেলা হয়েছে। তাদের বাদ দিয়েই শুরু হচ্ছে এই নতুন সরকারি প্রকল্পের কাজ।
৩: কর্নাটকে নেতৃত্বের সংকট
এবার জাতীয় রাজনীতি। কর্নাটকে কি মুখ্যমন্ত্রী বদল? এই প্রশ্নই এখন জোরালো। হাইকম্যান্ডের সাথে দীর্ঘ বৈঠকের পর জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। তবে সিদ্দারামাইয়া নিজে এ নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি। আজ সকালের প্রাতঃরাশ বৈঠকে ডিকে শিবকুমারের সাথে তার আলোচনার দিকে নজর সবার।
Read more:- রাজনীতির ময়দানের কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪: বিহারে এসআইআর (SIR) মামলার রায়
সুপ্রিম কোর্টের বড় রায় বিহারের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর মামলা নিয়ে। আদালত নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে সমর্থন করেছে। ভোটার তালিকা যাচাইয়ের জন্য নাগরিকত্ব পরীক্ষার ক্ষেত্রে কমিশনের ক্ষমতাকেও মান্যতা দিল শীর্ষ আদালত।
আজকের জন্য এইটুকুই। রাজনীতির সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। সাথে থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।






