Entertainment

Anik Dutta Films: ‘ভূতের ভবিষ্যৎ’ থেকে ‘অপরাজিত’ রহস্যে মোড়া অনীক দত্তের এসব ছবি দাগ কেটেছে দর্শকদের মনে

বিজ্ঞাপনের দুনিয়া থেকে পরিচালক অনীক দত্তের কাজ শুরু। দীর্ঘদিন কলকাতার নামী বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। সেখান থেকেই এরপর তৈরি হয় তাঁর গল্প বলার দক্ষতা।

Anik Dutta Films: স্যাটায়ারের মোড়কে কীভাবে সমাজকে আয়না দেখিয়েছিলেন পরিচালক অনীক দত্ত?

হাইলাইটস:

  • হাতে গোনা মাত্র কয়েকটাই ছবি অনীক দত্তের
  • তারই মধ্যে প্রত্যেকটা ছবিই মন জয় করা
  • তীক্ষ্ণ রসবোধকে হাতিয়ার করেছিলেন তিনি

Anik Dutta Films: কয়েকটি মাত্র ছবি, আর সেখানেই স্বকীয়তা দেখিয়েছিলেন পরিচালক অনীক দত্ত। তীক্ষ্ণ রসবোধকে হাতিয়ার করেই স্যাটায়ারের মোড়কে সমাজকে অনীক দত্ত আয়না দেখিয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ভূতের ভবিষ্যৎ’। আর ডেবিউ ছবিতেই একেবারে ফুল মার্কস পেয়েছিলেন অনীক দত্ত। বলা ভালো যে ছকভাঙা চিত্রনাট্যে নতুন করে তিনি বাঙালি দর্শককে রীতিমতো ভাবতে শিখিয়েছিলেন।

We’re now on WhatsApp- Click to join

বিজ্ঞাপনের দুনিয়া থেকে পরিচালক অনীক দত্তের কাজ শুরু। দীর্ঘদিন কলকাতার নামী বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। সেখান থেকেই এরপর তৈরি হয় তাঁর গল্প বলার দক্ষতা। এছাড়া ছাত্র-জীবন থেকেই সাহিত্য এবং সিনেমা আর নাটকের প্রতি তাঁর বেশ অনুরাগ ছিল। শহুরে সেসব উপজীব্য করেই স্যাটায়ারের মোড়কে সমাজকে তিনিই আয়না দেখিয়েছিলেন।

We’re now on Telegram- Click to join

পুরনো কলকাতায় সদ্য গজানো প্রোমোটারি ব্যবসার বাড়-বাড়ন্ত, পাড়ার মস্তান কী ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে নেই? ভূতে আর মানুষে প্রেম ও বিরহের এহেন ড্রামাটিক গল্প একমাত্র বাঙালি দর্শককে দেখিয়েছিলেন তিনিই। আজও যে ব্যঙ্গাত্মক ছবি দর্শকমনে জনপ্রিয়। ছবির গল্প আবর্তিত হয়েছে এক পুরনো জমিদারবাড়ি এবং সেখানে থাকা নানাযুগ সব ভূতদের ঘিরে। ইংরেজ আমল থেকেই নকশাল আন্দোলনের সময়কার চরিত্রের মধ্য দিয়ে শহরের ঐতিহ্য এবং সংস্কৃতি হারিয়ে যাওয়ার যন্ত্রণা তিনি তুলে ধরেন।

পরিচালক অনীক দত্তের ‘আশ্চর্য প্রদীপ’ মনের সেই অন্ধকারে আলো ফেলে যেখানে ক্ষমতার কালো ছায়ার আস্ফালনে ঢাকা পড়ে বিবেকের আলো! শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এক সাধারণ মধ্যবিত্ত মানুষের আচম্বিতে বদলে যাওয়া জীবনের গল্প দেখিয়েছিলেন। হঠাৎ কারও জীবনে ধরা দেয় যদি আলাদ্দিনের ‘জিন’, সেক্ষেত্রে মাত্রাতিরিক্ত চাহিদায় কী হতে পারে পরিণতি? সেকথাই ‘আশ্চর্য প্রদীপ’ বলে। এই ছবি ফ্যান্টাসি-বাস্তবতার মিশেলে সামাজিক বার্তা দেয়।

Read More- বাড়ির ছাদ থেকে পড়ে প্রয়াত হলেন বাংলার জনপ্রিয় পরিচালক অনিক দত্ত

এরপর রামাপদ চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি ‘বরুণবাবুর বন্ধু’ ছবিটি। এক অবসরপ্রাপ্ত মানুষের মননজগতের গল্প। ‘অপরাজিত’ অনীক দত্তের অন্যতম প্রশংসিত সিনেমা, যেখানে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির সংগ্রামের গল্প দেখানো হয়েছে। তাঁর শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। নস্ট্যালজিয়া, রহস্য এবং কলকাতার আবহে তৈরি এই ছবিটি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button