Bangla News

Karnataka CM: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বদল, গদি ছাড়ছেন সিদ্দারামাইয়া, তবে এবার কে হবেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী?

উত্তরটা হচ্ছে, কর্ণাটক কংগ্রেসের ‘বস’ হলেন ডিকে শিবকুমার। উপমুখ্যমন্ত্রী শিবকুমারই হতে চলেছেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকেই পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেই খবর সূত্রের। দীর্ঘদিন ধরেই ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠছিল।

Karnataka CM: মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন সিদ্দারামাইয়া, এবার কে হচ্ছেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী?

হাইলাইটস:

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সিদ্দারামাইয়া
  • মুখ্যমন্ত্রী বদল হয়ে কে হবেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী?
  • কাকে বেছে নেওয়া হবে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর জন্য?

Karnataka CM: কর্ণাটকের গদি ধরে টানাটানি এবার অবশেষে শেষ হয়েছে। কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদ থেকে এবার শেষমেষ ইস্তফা দিতে চলেছেন ‘সিদ্দারামাইয়া’। কংগ্রেসের তরফেই মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে এদিন ইস্তফা দিতে বলা হয়েছে। আজ বা আগামীকালই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। তবে এবার প্রশ্ন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন?

We’re now on Telegram- Click to join

উত্তরটা হচ্ছে, কর্ণাটক কংগ্রেসের ‘বস’ হলেন ডিকে শিবকুমার। উপমুখ্যমন্ত্রী শিবকুমারই হতে চলেছেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকেই পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেই খবর সূত্রের। দীর্ঘদিন ধরেই ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠছিল। সেই দাবিই এবার পূরণ করার পথে কংগ্রেস।

We’re now on WhatsApp- Click to join

সিদ্দারামাইয়া কি রাজি?

২০২৩ সালে কর্ণাটকে জয়ের পরই কংগ্রেসের সবথেকে বড় দ্বিধা ছিল কাকে মুখ্যমন্ত্রী করা হবে। জয়ের নেপথ্যে ডিকে শিবকুমার কারিগর ছিলেন। এদিকে ওবিসি আহিন্দ্রা জনগোষ্ঠীর সমর্থন সিদ্দারামাইয়ার কাছে ছিল। শেষে অভিজ্ঞতার বিচারে সিদ্দারামাইয়াকেই বেছে নেওয়া হয়। তবে তখনই জল্পনা শোনা গিয়েছিল যে আড়াই বছর পর হতে পারে মুখ্যমন্ত্রী পদে বদল। তখনই সিদ্দারামাইয়াকে সরিয়ে মুখ্যমন্ত্রী হতে পারেন ডিকে শিবকুমার।

এবার ঠিক সেটাই হচ্ছে। তবে সিদ্দারামাইয়া এতে সহজে রাজি হননি। কংগ্রেস সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদ ছাড়ার বিনিময়ে রাজ্যসভার পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সিদ্দারামাইয়াকে। দিল্লি থেকে ২০২৯ সালে লোকসভা নির্বাচনে বড়, গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রতিশ্রুতিও তাঁকে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্দারামাইয়া কিছু সময় চেয়েছেন। এবার ইতিমধ্যেই তিনি নিজের ঘনিষ্ঠদের সাথে বৈঠক করেছেন। তবে অবশেষে তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন বলেই খবর সূত্রের।

কেমনভাবে হবে সরকার বদল?

মঙ্গলবারই ছয় ঘণ্টার টানা বৈঠক করে কংগ্রেস। তারপরই নেওয়া হয় এই সিদ্ধান্ত। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যসভার তিনটি শূন্যপদ নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আর অন্য কিছু নয়।

Read More- অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বাড়িতে ঢুকে মনিটর নিয়ে চলে গেল পুলিশ আধিকারিক

এদিকে সূত্রের খবর, বৃহস্পতিবার প্রাতঃরাশ বৈঠকেই সিদ্দারামাইয়া সকল মন্ত্রীদের নিমন্ত্রণ করেছেন। ওই বৈঠকেই নিজের ইস্তফার কথা তিনি ঘোষণা করতে পারেন। আজ অর্থাৎ বুধবারই কর্ণাটকের কংগ্রেস ইন চার্জ রণদীপ সূরজেওয়ালা এবার বেঙ্গালুরু পৌঁছচ্ছেন। যদি সব পরিকল্পনা মাফিক সব চলে, তাহলে এক সপ্তাহের মধ্যেই বদল হতে পারে কর্ণাটকের সরকার।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button