Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বাড়িতে ঢুকে মনিটর নিয়ে চলে গেল পুলিশ আধিকারিক
ইতিমধ্যেই তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে এদিন ঢুকেছেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। তবে, এখনও অবধি অবশ্য কারণ জানানো হয়নি কলকাতা পুলিশের তরফে।
Abhishek Banerjee: অভিষেকের বাড়ি থেকে মনিটর নিয়ে বেরিয়ে এল কলকাতা পুলিশ, এই নিয়ে শুরু হল জোর জল্পনা
হাইলাইটস:
- বেআইনি নির্মাণ বিতর্কের মাঝেই ফের শিরোনামে অভিষেক
- ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বাড়িতে হাজির পুলিশ
- কিন্তু ঠিক কোন কারণে পুলিশ পৌঁছেছে তা এখনও জানা যায়নি
Abhishek Banerjee: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার কলকাতা পুলিশ। বেআইনি বাড়ি নির্মাণ বিতর্কের মাঝেই ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের বাড়িতে এবার হাজির কলকাতা পুলিশ। কিন্তু ঠিক কোন কারণের জন্য যে পুলিশ পৌঁছেছে তা স্পষ্ট জানা যায়নি।
We’re now on Telegram- Click to join
ইতিমধ্যেই তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে এদিন ঢুকেছেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। তবে, এখনও অবধি অবশ্য কারণ জানানো হয়নি কলকাতা পুলিশের তরফে।
We’re now on WhatsApp- Click to join
এদিন বিকেল চারটে নাগাদ লালবাজার থানা থেকে একাধিক পুলিশ কর্তারা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামে বাড়িতে। তাঁর বাড়ির ভিতরে ঢোকেন তিনজন পুলিশ অফিসার। সেখানেই থাকেন খানিকক্ষণ। তারপর একটি বড় আকারের মনিটর খুলে নিয়ে গিয়ে পুলিশ কর্তারা গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যান তাঁরা। আর তারপর থেকেই যাবতীয় জল্পনা তৈরি হয়। খানিকক্ষণ বাদে দেখা যায় বাড়ির অন্যান্য সদস্যরা একটি অন্য গাড়িতে উঠে বেরিয়ে যান। কিন্তু আদতে কী কারণে এই সব যে হচ্ছে তা এখনও অবধি স্পষ্টভাবে জানা যায়নি।
Multiple Police Officers have now entered the residence of Abhishek Banerjee. Reason unknown. pic.twitter.com/rGVgEL9J8a
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) May 25, 2026
উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত ‘শান্তিনিকেতন’ বাড়িতে পাঠানো হয়েছিল নোটিস। সূত্রের খবর যে, তাঁরা দেখে গিয়েছিলেন যে তাঁর এই শান্তিনিকেতন নামক বাড়ি এবং কালীঘাটের বাড়িতে হয়েছে বেশ কিছু অবৈধ নির্মাণ। বেশ কিছু অংশ ভেঙে ফেলে নতুন করে নির্মাণও করা হয়েছে।
এদিকে এরপর ৪০০ (১) ধারায়, ১৮৮ A হরিশ মুখার্জি রোড, ১২১ কালীঘাট রোডে ‘অভিষেক হার্ডওয়্যার’ দোকানটি যে বাড়ির নীচে সেখানেও রয়েছে বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ, তার ভিত্তিতেই পাঠানো হয়েছিল নোটিস। এরপর সেই উত্তরই দিতে সময় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই চিঠির এবার উত্তর দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সকল জল্পনার মাঝেই আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







