Mamata Banerjee: ‘আমাদের ২২০টি থেকে ২৩০টি আসন পাওয়ার কথা ছিল’, ২০ দিন পর ফেসবুকে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবার বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, ২২০টি থেকে ২৩০টি আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু উল্টে দেওয়া হয়েছে পাশা।
Mamata Banerjee: এদিন ফেসবুক লাইভে এসে সরাসরি মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি?
হাইলাইটস:
- বিধানসভার ফল প্রকাশের ২০দিন পর এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ফেসবুক লাইভে এসে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি
- এদিন সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো
Mamata Banerjee: গত ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। আজ ২৪শে মে। আরও একটি আসনে জিতছে গেরুয়া শিবির। এবার এদিন ফেসবুক লাইভে সরাসরি মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সাংবাদিক বৈঠকের পর, ভোটের ফল প্রকাশের পরই আর জনসমক্ষে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এবার বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, ২২০টি থেকে ২৩০টি আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু উল্টে দেওয়া হয়েছে পাশা।
We’re now on Telegram- Click to join
কী কী বললেন এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
-এটা কি সত্যি সত্যি নির্বাচন হয়েছে? না কি প্রহসন হয়েছে? জাতীয় নির্বাচন কমিশন ডেটা হ্যাকিং করেছে। আমাদের কাছে খবর আছে।
আমার এজেন্ট, আমাকেকে বের করে দেওয়া হয়েছে। জেতার জায়গায় আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১৫০ সিটে এই পাশাটা উল্টে দেওয়া হয়েছে। আমরা ২২০ থেকে ২৩০টা সিট পেতাম। এতে মানুষের কোনও দোষ নেই।
We’re now on WhatsApp- Click to join
এইভাবে রাজ্য চলতে পারে না। অনেকে ভয় পাচ্ছেন। কেউ ভাবছেন আমার চাকরিটার কী হবে, কেউ আবার ভাবছেন আমার ব্যবসাটার কী হবে!
যুবভারতীর মূর্তি প্রসঙ্গেও তিনি বলেন, ‘ছোট ছোট শিশুরা ওখানে ছবি তুলতো। ফিফা অ্যাপ্রিসিয়েট করেছিল। সেটাও ওরা ভেঙে দিলেন।’
আপনারা আজান চান না। তবে শব্দের মাত্রা বেঁধে দিন। সবার জন্যই এক নিয়ম করুন। আপনি কারও অধিকার কাড়তে পারেন না।
My message to the people of Bengal and the workers of the @AITCofficial. pic.twitter.com/sbl0umM8qp
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2026
যে সুদীপ পোল্লে, পহেলগাঁও-এর ঘটনায় মৃতের পরিবারের সে দেখাশোনা করেন, তাঁকেও গ্রেফতার করলেন।
ওরা ভোট লুঠ করেছেন। আমাদের দু থেকে আড়াই হাজার কর্মীকেও তাঁরা গ্রেফতার করেছেন, জীবন-জীবিকা কেড়ে নিয়েছে হকারদের। পার্টি অফিসও ভেঙে দিয়েছে।
আমাদের ইভিএমের মেশিনের রিপোর্ট চাই। উপরওয়ালা সব দেখছে। আপনারা বাংলাকে লুঠ করেছেন। আপনার দিল্লি চলে যাবে।
Read More- বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তার আগে নির্মলা সীতারমণের সঙ্গেও বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী!
আইন সবার জন্যই এক। আপনারা সত্যি সত্যি জিতলে এত অত্যাচার করতেন না।
আমার অস্ত্র হল আমার ফেসবুক। আমি এখন আর কোনও মিডিয়ায় কথা বলব না। আগামীদিনে কিছু বলার থাকলে আমি ফেসবুক লাইভেই বলব।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







