Abhishek Banerjee: ‘পৌরনিগমে গিয়ে জিজ্ঞাসা করে আসুন’, বাড়ির অবৈধ অংশ নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়
গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের সাথে বৈঠকের পরই বেরিয়ে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর উত্তর জানতে চান সাংবাদিকরা।
Abhishek Banerjee: বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার প্রশ্নে রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক
হাইলাইটস:
- এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা বৈঠকে হাজির ছিলেন অভিষেকও
- অভিষেক বাইরে বেরোতেই তাঁর বাড়িতে নোটিস পাঠানোর প্রসঙ্গ উঠে আসে
- বাড়ির অবৈধ অংশ নিয়ে প্রশ্ন করায় উত্তরে রেগে লাল অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: পৌরনিগম বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়ার পরই অভিষেকের বক্তব্য জানতে চায় সাংবাদিকরা। আর তা শুনেই মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিতে গিয়ে রেগে বলেন, “কলকাতা পৌরনিগমে গিয়েই জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়?” অভিষেকের এই মেজাজ হারানো নিয়েই কটাক্ষ করতে ছাড়ল না গেরুয়া শিবির।
We’re now on WhatsApp- Click to join
গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের সাথে বৈঠকের পরই বেরিয়ে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর উত্তর জানতে চান সাংবাদিকরা। তাঁকে প্রশ্ন করা হয় কে, আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা পৌরনিগম, এ বিষয়ে কী বলবেন?
We’re now on Telegram- Click to join
প্রশ্ন শুনেই প্রথমে গাড়িতেই উঠে যান অভিষেক। গাড়ির কাচ তোলা ছিল। তবে সাংবাদিকরা এসব প্রশ্ন করতে থাকায়, একসময় গাড়ির কাচ নামান তিনি। এবং বলেন, “ধাক্কাধাক্কি করবেন না প্লিজ।” আর “যাঁরা প্রশ্ন করছেন, তাঁরা পৌরনিগমে গিয়ে জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়।” তিনি আরও বলেন, “আগে জিজ্ঞাসা করে আসুন তারপর আমার থেকে উত্তর চাইবেন। যে অবৈধ অংশটা মার্ক করে দেবে, আমার থেকে তখন উত্তর নিয়ে যাবেন।” এ কথা বলেই তিনি গাড়ির কাচ তুলে দেন।
Kolkata | On the Kolkata civic body sending notice against his properties, TMC National General Secretary Abhishek Banerjee says, "Just ask KMC which part of my property is illegal. I am not aware of it. Then I will answer everything" pic.twitter.com/mkAO3pscJM
— ANI (@ANI) May 22, 2026
এ প্রসঙ্গে কী বলছে বিজেপি?
অভিষেকের উত্তর নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, “এত চুরি জোচ্চুরির বন্যার পরও, যাদের কাছে যে লোকটা হিরো ছিল, সেই হিরোগিরিই এখন চুপসে গিয়েছে, এইসময় কেউ তাঁকে এরকম পৌরনিগমের নোটিস নিয়ে প্রশ্ন করে? এরকম কাটা ঘায়ে কে নুনের ছিটে দেয়? নিকটাত্মীয়র জোরে আইপ্যাক আর যদি রাজ্যের প্রশাসন স্যালুট না করত, তাহলে তো এমনটা হত না। স্বজনপোষণের বলে রাজনৈতিক ব্যক্তিত্ব উনি। আর এমন যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তাঁর কাছ থেকেই রাজনৈতিক কথা আশা করছেন কেন?”
Read More- বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তার আগে নির্মলা সীতারমণের সঙ্গেও বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী!
এদিকে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পৌরনিগমের কাউন্সিলরদের সাথে বৈঠকে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠানোর প্রসঙ্গ। জানা যাচ্ছে যে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এ রকম নোটিস দিয়েই বাড়ি ভাঙা যায় না। হিয়ারিংয়ে ডাকা হয়। বিষয়টি যেই ভাবে করা হয়েছে, তা রীতিমতো আইন বহির্ভূত। এই ভাবে নোটিস দেওয়া যায় না।” আবার কাউন্সিলরদের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তায় থাকুন কাউন্সিলররা। পরিষেবা দিন। ধর্নায় বসুন কাজে বাধা দিলে। একদম ভয় পাবেন না। লড়াইয়ে থাকুন।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







