PoliticsBangla News

TMC MLA Sovandeb Chattopadhyay: বিরোধী দলনেতা কি থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায়? বিধানসভায় রেজুলেশন জমা তৃণমূল কংগ্রেসের

নির্বাচনের ফল ঘোষণার পরই বিধানসভার সচিবালয়ে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেস জানিয়েছিল যে, বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায় দায়িত্ব সামলাবেন। কিন্তু, কিছু দিন আগে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, তাঁকে এখনও অবধি বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি বিধানসভা।

TMC MLA Sovandeb Chattopadhyay: বিরোধী দলনেতার নাম জানিয়ে অবশেষে বিধানসভায় রেজুলেশন কপি জমা দিল তৃণমূল কংগ্রেস

হাইলাইটস:

  • এদিন বিধায়কদের নিয়ে বৈঠক বসেছিল TMC
  • জট খোলার আশায় এবার বিরোধী বিধায়কেরা
  • এবার রেজুলেশন জমা শোভনদেব চট্টোপাধ্যায়ের

TMC MLA Sovandeb Chattopadhyay: এবারের বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে তৈরি হয়েছে বেশ জটিলতা। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি প্রদানের জন্য রেজুলেশন চেয়েছিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। প্রথমে এই রেজুলেশনের বিরোধিতা করলেও অবশেষে সেই রেজুলেশনই বিধানসভায় জমা দিল এবার বিরোধী দল তৃণমূল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকের পরই বিধানসভায় রেজুলেশন কপি দেওয়া হয়। কিন্তু, যদি তারপরেও স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছে দল থেকে।

We’re now on WhatsApp- Click to join

বিরোধী দলনেতা নিয়ে এবার বেশ জটিলতা

নির্বাচনের ফল ঘোষণার পরই বিধানসভার সচিবালয়ে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেস জানিয়েছিল যে, বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায় দায়িত্ব সামলাবেন। কিন্তু, কিছু দিন আগে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, তাঁকে এখনও অবধি বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি বিধানসভা। বিধানসভায় বিরোধী দলনেতার বসার যে ঘর সেটাও তালাবন্ধ। তাঁর অভিযোগ যে, তৃণমূলের ৮০ জন বিধায়কের সই করা এই রেজুলেশন চাইছেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। কিন্তু, সেরকম কোনও নিয়ম নেই বলেই তিনি দাবি করেছেন। তাঁর সংযোজন, চিঠি দেওয়ার পর আর রেজুলেশন দেওয়ারই প্রয়োজন হয় না। এর পরই আরটিআই করে স্পিকারের কাছে শোভনদেব জানতে চেয়েছেন, এর আগে কীভাবে স্বীকৃতি পেয়েছিলেন বিরোধী দলনেতা?

We’re now on Telegram- Click to join

এ প্রসঙ্গে কী বলছে বিধানসভা কর্তৃপক্ষ?

তবে, বিধানসভার পক্ষ থেকে এদিন সাফ জানিয়ে দেওয়া হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার ক্ষেত্রে তৃণমূল প্রয়োজনীয় নিয়ম মানেনি। তারা কোনও রেজুলেশন কপি পাঠায়নি, কতজন বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন শোভনদেব, তারও কোনওরকম উল্লেখ ছিল না। প্রয়োজনীয় নথি না পেলে স্বীকৃতি দেওয়া যাবে না।বিরোধী দলনেতা হিসেবে।

সম্প্রতি, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক হয় তৃণমূলের পরিষদীয় দলের। আর সেই বৈঠকেই উপস্থিত বিধায়কদের স্বাক্ষর নিয়ে তা বিধানসভায় জমা দেওয়া হয় রেজুলেশন কপি তৈরি করে। তৃণমূলের পক্ষে থেকে জানানো হয়েছে, রেজুলেশনের কপি চেয়েছিলেন বিধানসভা কর্তৃপক্ষ তাই দেওয়া হয়েছে। তবে, এবার গোটা ইস্যুতেই এখন সরাসরি সংঘাতের পথেই হাঁটতে চাইছে তৃণমূল। এমনই অভিযোগ উঠছে।

Read More- ঝুঁকতে হল পুষ্পাকে, বাড়িতে ঝুলছে তালা, ভোটের সকাল থেকেই পাত্তা নেই জাহাঙ্গির খানের!

তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি বিধানসভা কর্তৃপক্ষ এবার পুরনো সিদ্ধান্তেই অনড় থাকে, যদি বিরোধী দলনেতার ঘরও খোলা না হয়, তবে অবস্থান বিক্ষোভ করবেন শোভনদেব চট্টোপাধ্যায়-সহ আরও বেশ কিছুজন বিধায়কও। জানা গিয়েছে, আজ বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন। তাঁরা এক ঘণ্টা অপেক্ষা করবেন। যদি ওই ঘর না খোলা হয়, তবে বেলা ১ টা থেকে বিধানসভার অন্দরে অবস্থানে তৃণমূলের বিধায়করা বিক্ষোভে করবেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button