PoliticsBangla News

Saayoni Ghosh: ‘সায়নী ঘোষের কাটা মাথা আনলেই ১ কোটি পুরস্কার’, বিজেপি নেতার এহেন হুমকিতেই গর্জে উঠলেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষ

প্রকাশ্যে মৃত্যুর হুমকি পাওয়ার পরই সায়নী ঘোষ এক্স-এ লিখেছেন, “আমি অত্যন্ত স্তম্ভিত যে উত্তরপ্রদেশের সিকন্দরাবাদের একজন পুর প্রধান-বিজেপি নেতা প্রকাশ্যেই আমার মাথা কেটে আনার জন্য ১ কোটি টাকার পুরস্কারের ঘোষণা করছেন।

Saayoni Ghosh: সায়নী ঘোষের হুমকির ভিডিওর জেরে উত্তেজনা জাতীয় রাজনীতি, এদিন রেগে গিয়ে কী বললেন অভিনেত্রী-সাংসদ?

হাইলাইটস:

  • উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার মুখে সায়নী ঘোষকে নিয়ে এহেন মন্তব্যে রেগে লাল অভিনেত্রী
  • তাঁর মাথা কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে
  • প্রকাশ্য এই হুমকির পরই এবার তীব্র ক্ষোভ উগড়ে দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ

Saayoni Ghosh: তৃণমূলের লোকসভার সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষকে এবার ‘খুন’ করার প্রকাশ্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। এদিন সমাজমাধ্যমে সিকন্দরাবাদের পুরপ্রধান (নগর পালিকা চেয়ারম্যান) তথা বিজেপি নেতা ডক্টর প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে— ‘যে ব্যক্তি সায়নী ঘোষের মাথা কাটা এনে দিতে পারবে, তাকে দেওয়া হবে ১ কোটি টাকার ক্যাশ পুরস্কার!’ এই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এবার এই নিয়ে সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

We’re now on WhatsApp- Click to join

‘এটাই কি তবে নতুন ভারতের নারী শক্তি বন্দন?’ প্রশ্ন সায়নী ঘোষের

প্রকাশ্যে মৃত্যুর হুমকি পাওয়ার পরই সায়নী ঘোষ এক্স-এ লিখেছেন, “আমি অত্যন্ত স্তম্ভিত যে উত্তরপ্রদেশের সিকন্দরাবাদের একজন পুর প্রধান-বিজেপি নেতা প্রকাশ্যেই আমার মাথা কেটে আনার জন্য ১ কোটি টাকার পুরস্কারের ঘোষণা করছেন। এই হুমকি সোশ্যাল মিডিয়া এবং মূলধারার সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে দেদার।”

We’re now on Telegram- Click to join

বিজেপি শাসিত রাজ্যের এরকম একজন জনপ্রতিনিধির এহেন মন্তব্য নিয়েই সুর চড়িয়ে তিনি আরও লেখেন, “বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি জনপ্রতিনিধি কর্তৃক এক মহিলা এবং বর্তমান সংসদের সদস্যের মাথা কাটার এহেন ফতোয়া জারি করা— এটাই ‘নিউ ভারত’-এর ‘নারী শক্তি বন্দন’ প্রকল্পের কী আসল রূপ?” মহিলাদের নিরাপত্তা নিয়ে এদিন প্রশ্ন তুলে উত্তরপ্রদেশ আর ওই বিজেপি নেতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সায়নী ঘোষ।

ঠিক কী ঘটেছিল এদিন?

২০১৫ সালে সায়নী ঘোষের এক্স অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গ নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছিল, যা নিয়েই পরবর্তীতে তথাগত রায় সহ একাধিক বিজেপি নেতাও এফআইআর করেন। সায়নী ঘোষ অবশ্য আগেই এটি স্পষ্ট করে দিয়েছিলেন, ২০১৫ সালে তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকাররাই এই ছবি পোস্ট করেছিল, যা অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পরই মুছে দেন তিনি।

Read More- ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে কড়া হুঁশিয়ারি আগেই দিয়ে এসেছিলেন! আজ ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তবে সম্প্রতি, উত্তরপ্রদেশের সিকন্দরাবাদে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি প্রতিবাদ মিছিলে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত যোগ দিয়ে সায়নী ঘোষের সেই পুরোনো পোস্টের প্রসঙ্গ টেনে এই ‘মাথা কাটার’ বিতর্কিত ফতোয়া জারি করে বসেন। এরপরই ক্ষোভ উগড়ে দিয়েছেন সায়নী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button