Abhishek Banerjee: ‘এসব করে আমার মাথা নত করা যাবে না’, কলকাতা পৌরসভা থেকে নোটিস পেয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এবার নির্বাচিত বিধায়কদের নিয়ে ফের একবার বৈঠক করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের সদস্যদের নিয়ে তৃণমূলনেত্রী যে বৈঠক করবেন সেই খবর আগেই মিলেছিল। শোনা গিয়েছিল এই বৈঠকে থাকতে পারেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, ‘আগামী দিনে কেন্দ্রে বিজেপি থাকবে না..বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে’
হাইলাইটস:
- অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা পৌরসভার নোটিস ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- ইতিমধ্যে কলকাতা পৌরসভার স্ক্যানারে চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি
- অন্যদিকে কালীঘাটের বৈঠকে উঠে আসে স্বঘোষিত পুষ্পা ওরফে জাহাঙ্গীরের খানের প্রসঙ্গও
Abhishek Banerjee: ক্ষমতা চলে গিয়েছে। শুধু তাই নয়, খোদ ভাবনীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরেও দমতে নারাজ ঘাসফুল শিবির। কালীঘাটে প্রায় প্রতিদিনই বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো।
এবার নির্বাচিত বিধায়কদের নিয়ে ফের একবার বৈঠক করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের সদস্যদের নিয়ে তৃণমূলনেত্রী যে বৈঠক করবেন সেই খবর আগেই মিলেছিল। শোনা গিয়েছিল এই বৈঠকে থাকতে পারেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
We’re now on WhatsApp – Click to join
বিজেপির বঙ্গ উত্থানের মধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ মহল থেকে কী বার্তা আসে সেদিকে নজর ছিল সকলের। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা পৌরসভার নোটিস ইস্যুতে মুখ খুললেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘এসব করে আমার মাথা নত করা যাবে না’ – অভিষেক
এদিনের বৈঠকে কলকাতা পৌরসভার নোটিসের প্রসঙ্গ যেমন উঠল তেমনই নির্বাচনের মুখে চর্চা হল ফলতা নিয়েও। ‘খেলার মাঠ ছেড়ে’ চম্পট দেওয়া জাহাঙ্গীরকে নিয়ে তৃণমূলের অন্দরে জোর চর্চা হল। সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকেই রীতিমতো ক্ষোভের সঙ্গেই অভিষেক বলেন, ‘আমার বাড়িতে নোটিস পাঠিয়েছে। এসব করে আমার মাথা নত করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, ‘আগামী দিনে কেন্দ্রে বিজেপি থাকবে না। বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতা পৌরসভার স্ক্যানারে চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। কয়েকদিন আগেই অভিষেকের বাড়িতে ইন্সপেকশনে গিয়ে হরিশ মুখার্জী রোডের ‘শান্তিনিকেতন’ ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের খোঁজ পান। ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক নিজে না ভাঙলে কেএমসি নিজের উদ্যোগেই তা ভাঙবে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আমাকে কিছু জানানো হয়নি। যদিও বিল্ডিং বিভাগ কী সিদ্ধান্ত নেবে, কোন বেআইনি বাড়ি ভাঙবে, সেটা মেয়র স্থির করে না। পৌরসভার কমিশনার পদাধিকার বলে এটা করতে পারেন।’
জাহাঙ্গীর ইস্যুতে উত্তাল বৈঠক
অন্যদিকে কালীঘাটের বৈঠকে উঠে আসে স্বঘোষিত পুষ্পা ওরফে জাহাঙ্গীরের খানের প্রসঙ্গও। ফলতায় ওয়াকওভার দিয়ে দিয়েছেন জাহাঙ্গীর, সরে দাঁড়িয়েছেন ভোটের ময়দান থেকে। ফলে তাঁকে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি যে বেড়েই চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





