PoliticsBangla News

Hiran Chatterjee: ‘শিক্ষিতের পরিচয় তাঁর মুখের ভাষায় এবং সংস্কৃতিতে…’, হিরণের শপথ পাঠের ঝরঝরে উচ্চারণে মুগ্ধ নেটপাড়া

গত ৪ঠা মে জয়ী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। জয়ের পরই এবার নজর কেড়েছে তাঁর শপথ গ্রহণের কায়দা। বিধানসভার অলিন্দে কোনও সাধারণ ভাষায় নয়, বরং তিনি শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শপথ নিয়ে সকলকে অবাক করে দিয়েছেন শ্যামপুরের নতুন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

Hiran Chatterjee: শ্যামপুরের নতুন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সংস্কৃত ভাষায় শপথ পাঠে অবাক নেটপাড়া!

হাইলাইটস:

  • দুটো বিয়ে এবং দেবের সঙ্গে দ্বৈরথের জেরে সম্প্রতি চর্চায় থেকেছেন হিরণ
  • তবে এবার মুগ্ধ করল হিরণের ঝরঝরে উচ্চারণে সংস্কৃতে শপথ পাঠ
  • শুদ্ধ সংস্কৃত উচ্চারণে সকলকে অবাক করে দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়

Hiran Chatterjee: এবারের বিধানসভা ভোটে অন্যতম নজরকাড়া লড়াই ছিল হাওড়ার শ্যামপুর কেন্দ্রেও। যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পদ্ম ফোটানোর দায়িত্বভার ছিল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের কাঁধে। ব্যক্তিগত জীবনের ঝড়, দুটো বিয়ে নিয়ে আইনি ঝামেলার মাঝেও পদ্ম দল তাঁর ওপর ভরসা রেখেছিল জোর কদমে।

We’re now on WhatsApp- Click to join

গত ৪ঠা মে জয়ী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। জয়ের পরই এবার নজর কেড়েছে তাঁর শপথ গ্রহণের কায়দা। বিধানসভার অলিন্দে কোনও সাধারণ ভাষায় নয়, বরং তিনি শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শপথ নিয়ে সকলকে অবাক করে দিয়েছেন শ্যামপুরের নতুন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় যে উচ্চশিক্ষিত ও রুচিশীল, তা তাঁর শপথ পাঠের এই ভিডিওটি দেখলেই স্পষ্ট বোঝা যায়। কোনো আড়ষ্টতা ছাড়াই তিনি অত্যন্ত সাবলীলভাবে দেবভাষা সংস্কৃতের প্রতিটি শব্দ উচ্চারণ করেছেন। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। নেটিজেনরা প্রতিক্রিয়ায় বলছেন, ‘তাঁর মুখের ভাষায় এবং সংস্কৃতিতেই শিক্ষিতের পরিচয়। তিনি শুধু পর্দার নায়ক নন, মাটির কাছাকাছি থাকা একজন শিক্ষিত প্রতিনিধিও বুঝিয়ে দিলেন হিরণবাবু।’

শ্যামপুর কেন্দ্রের আসনটি বিজেপির জন্য জেতা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় ছিল। কিন্তু অভিনেতা হিরণ সেখানে নিজের মাটি কামড়ে পড়ে থেকে এবার জয় ছিনিয়ে নিয়েছেন। জয়ের পর তাঁর এই দুর্দান্ত আচরণ এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে সংস্কৃততে শপথ নেওয়া সকলকেই অবাক করেছে। নেতিবাচক ট্রোলিং কিংবা ব্যক্তিগত আক্রমণকে দূরে সরিয়ে হিরণ চট্টোপাধ্যায় এখন নিজের কাজ এবং ব্যক্তিত্ব দিয়েই থাকতে চাইছেন লাইমলাইটে।

Read More- ‘যাঁরা দল ছেড়ে যাওয়ার তাঁরা যেতে পারেন’, হারের ধাক্কা সামলে দল পুনর্গঠনে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংস্কৃততে শপথ নেওয়ার মাধ্যমে হিরণ চট্টোপাধ্যায় যেন ঐতিহ্যের জয়গান গাইলেন। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েই অনেকে মন্তব্য করেছেন, বিধানসভায় এমন শিক্ষিত এবং মার্জিত মানুষের উপস্থিতি সুস্থ রাজনীতির বার্তাবাহক। শ্যামপুরের মানুষের আশা, যে নিষ্ঠার সাথে হিরণ চট্টোপাধ্যায় সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে শপথ নিলেন, সেই একই নিষ্ঠার সাথে আগামী দিনে তাঁর বিধানসভা এলাকার মানুষের সেবা করবেন তিনি।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button