Politics

West Bengal BJP CM: বাংলায় এবার BJP-র মুখ্যমন্ত্রী কে হবেন? আজই কলকাতায় আসছেন অমিত শাহ এবং রাজনাথ সিং

সেক্ষেত্রে কোনও মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনে লড়াই করেছে পদ্ম শিবির। এবার বঙ্গজয়ের পরই বাংলার মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সেই নিয়েই চলছে বিস্তর আলোচনা। সামনে উঠে আসছে একাধিক নাম।

West Bengal BJP CM: মুখ্যমন্ত্রীর মুখ বাছাই করতে আজই দিল্লি থেকে আসতে পারেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের একটি দল

হাইলাইটস:

  • আজই কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে
  • এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজনাথ সিং
  • বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? এই নিয়ে জল্পনা চরমে

West Bengal BJP CM: বঙ্গ জয়ের লক্ষ্য পূরণ হল পদ্ম শিবিরের। তবে, এবার বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? এই নিয়েই বহুদিন জল্পনা-কল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে এসে আগেই জানিয়েছিলেন, বাংলার ভূমিপুত্রই হবে বিজেপির মুখ্যমন্ত্রী।

We’re now on WhatsApp- Click to join

সেক্ষেত্রে কোনও মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনে লড়াই করেছে পদ্ম শিবির। এবার বঙ্গজয়ের পরই বাংলার মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সেই নিয়েই চলছে বিস্তর আলোচনা। সামনে উঠে আসছে একাধিক নাম। এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার কে হবেন তা ঠিক করতেই আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব।

We’re now on Telegram- Click to join

আজ কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটি দল দিল্লি থেকে আসতে পারেন। রাজনাথ সিংকে দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে, আজ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক। এই বৈঠকের পরই রাজনাথ কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর। অমিত শাহেরও কলকাতায় আসার কথা রয়েছে। জানা গিয়েছে যে, বিধায়কদের নিয়েই পরিষদীয় দলের বৈঠকে বসবেন রাজনাথ সিং। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীর মুখ বাছাই করতে দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকও হওয়ার কথা রয়েছে।

বাংলায় মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কারা কারা?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি যে নাম চর্চায় রয়েছে তিনি হলেন শুভেন্দু অধিকারী। এতদিন ধরে তিনি ছিলেন বিরোধী দলনেতা। তবে এবারের নির্বাচনে দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকেই জয়ী হয়েছেন তিনি। কেবল তাই নয়, আরও একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি হারিয়ে দিয়েছেন।

Read More- নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী, তাই ভবানীপুরেই মন শুভেন্দুর, স্নায়ুর লড়াইয়ে এবার তৃণমূলকে চাপে ফেলার কোন কৌশল?

তাই সেক্ষেত্রে, এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামই উঠে আসছে সবার আগে। এছাড়াও এই তালিকায় রয়েছেন, দিলীপ ঘোষও। খড়গপুর সদর থেকে তিনি জমিতেছেন। তালিকায় রয়েছেন স্বপন দাশগুপ্তও। তালিকায় উঠে আসছে শমীক ভট্টাচার্যের নামও। তবে, তিনি এবারে নির্বাচনের প্রার্থী ছিলেন না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতে গেলে আগে তাঁকে কোনও কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। সেক্ষেত্রে এখন মুখ্যমন্ত্রী হলেও তিনি, বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে ৬ মাসের মধ্যে জিততে হবে।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button