Jeet in Politics: ‘বাম সরকারকে ফিরিয়ে আনুন!’—জিৎ কি তবে বামপন্থী? এ প্রসঙ্গে কী জানালেন জিৎ?
প্রশ্ন উঠেছে যে, সুপারস্টার জিৎ কি আদতে বামপন্থী? এদিকে জোড়া ফুল শিবিরের কর্মী-সমর্থকরাও পাল্টা জিতের সমালোচনায় সরব হয়েছেন। বিতর্কের পারদ চড়তেই এবার শেষমেশ বিষয়টি খোলসা করতে ময়দানে নামলেন খোদ জিৎ নিজেই।
Jeet in Politics: ‘সিপিআইএম সরকারকে ফেরান’, ভাইরাল পস্টে বিতর্ক দানা বাঁধতেই সোজাসাপ্টা জবাব সুপারস্টারের
হাইলাইটস:
- জিতের নাম করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট
- তবে কি বামেদের হয়ে সত্যিই ভোট চাইছেন সুপারস্টার জিৎ?
- শেষমেশ বিষয়টি নিয়ে নিজেই ময়দানে নামলেন স্বয়ং জিৎ
Jeet in Politics: নির্বাচন প্রায় এসেই গিয়েছে। ভোটমুখী বাংলায় জিতের নাম করে হঠাৎই ভাইরাল একটি পোস্ট। যেখানে রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনা করে আবারও আবেদন জানানো হয়েছে বামদূর্গ প্রতিষ্ঠার। আর সোশ্যাল পাড়ায় সুপারস্টারের নামে এহেন পোস্ট প্রকাশ্যে আসতেই তা দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে।
We’re now on WhatsApp- Click to join
প্রশ্ন উঠেছে যে, সুপারস্টার জিৎ কি আদতে বামপন্থী? এদিকে জোড়া ফুল শিবিরের কর্মী-সমর্থকরাও পাল্টা জিতের সমালোচনায় সরব হয়েছেন। বিতর্কের পারদ চড়তেই এবার শেষমেশ বিষয়টি খোলসা করতে ময়দানে নামলেন খোদ জিৎ নিজেই।
We’re now on Telegram- Click to join
ভাইরাল পোস্টের প্রেক্ষিতে বিবৃতি জিতের
আসলে অভিনয় জগৎ থেকেই রাজনীতির মাঠে আসা নতুন ঘটনা নয়। এযাবৎকাল টলি দুনিয়ার বহু তারকারাই রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। তালিকায় রয়েছেন যেমন দেব, সোহম তেমনই রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রাও রয়েছেন। অতঃপর ভাইরাল হওয়া পোস্ট দেখে জিতের নাম করে খুব একটা হতবাক হয়নি আমজনতা। কিন্তু, সন্দেহ প্রকাশ করে একাংশরা প্রশ্ন ছোড়েন, টলিউডের ‘বস’ যেখানে বাংলা সিনে পাড়াতে তেইশটি বসন্ত পার করলেও রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকেন, সেখানে নির্বাচনের আবহে খুল্লমখুল্লা বামেদের হয়ে কি ভোট চাইবেন?
— Jeet (@jeet30) April 13, 2026
বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষমেশ নিজেই মাঠে নামেন জিৎ। এক বিবৃতিতে তিনি সাফ বার্তা দেন, “আমার নামে সামাজিক মাধ্যমে যেসব রাজনৈতিক বক্তব্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণই মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমি এ ধরণের কোনও মন্তব্য করিনি।”
Read More- ‘দেশু ৭’-এর হাত ধরেই বিরাট চমক দেবের! প্রথমবার পরিচালক হিসাবে ধরা দেবেন মেগাস্টার
ওই ভাইরাল পোস্টে ঠিক কী ছিল? জিতের ছবির পাশে লাল রঙের কার্ডে লেখা, ‘যখন থেকে এসেছে এই তৃণমূল সরকার, তখন থেকেই শাসকদলের তাবেদারী না করলে কাজ জোটে না তেমন… সময় এসেছে, যাদের নামের পর সম্মানের সাথে ‘বাবু’ শব্দগুলো জুড়ে দিতেন সেই সরকার ফিরিয়ে আনুন। উদাহরণ- জ্যোতিবাবু, বুদ্ধবাবু, বিমানবাবু!’ অভিনেতা জিতের নাম ব্যবহার করেই এমন উস্কানিমূলক রাজনৈতিক বার্তা ছড়াতেই শুরু হয় বিতর্ক। তবে বিতর্কের অবসান ঘটালেন জিৎ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







