Entertainment

Tollywood News: এবার কর্মবিরতির ঘোষণা টলি শিল্পীদের, নিরাপত্তা উদ্বেগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং!

শনিবার বিকেলে রাস্তায় নেমে টলিপাড়ার একঝাঁক তারকা প্রতিবাদ জানান। এরপরই প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার মামলা করেন তালসারি থানায় গিয়ে।

Tollywood News: রাহুলের মৃত্যুতে স্তম্ভিত গোটা সিনে ইন্ডাস্ট্রি! মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা টলিপাড়ার

হাইলাইটস:

  • রাহুলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে টলিউড
  • অনির্দিষ্টকালের জন্য এবার বন্ধ হল শুটিং
  • এবার নিরাপত্তার দাবি উঠল শিল্পীদের

Tollywood News: জনপ্রিয় টলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক অকাল প্রয়াণে শোক এবং ক্ষোভে ফুঁসছে পুরো বাংলা ইন্ডাস্ট্রি। এহেন ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার নিশ্চিতের দাবিতে শিল্পী ও কলাকুশলীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর টলিপাড়া সূত্রে।

We’re now on WhatsApp- Click to join

শনিবার বিকেলে রাস্তায় নেমে টলিপাড়ার একঝাঁক তারকা প্রতিবাদ জানান। এরপরই প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার মামলা করেন তালসারি থানায় গিয়ে। একই সঙ্গে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয় অভিযোগ।

We’re now on Telegram- Click to join

ফের রবিবার (৫ই এপ্রিল) বিকেলে একজোট হন টলি শিল্পীরা। এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অঞ্জনা বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী-সহ আরও অনেকেই। আর্টিস্ট ফোরামের তরফে শান্তিলাল মুখোপাধ্যায় বলেছেন, ‘রাহুলের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি আর থাকব। তবে এখন সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের সবার নিরাপত্তা। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার।’

তিনি আরও জানান যে, ‘এই কর্মবিরতি আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য এবং ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান আর অন্য কলাকুশলীদের সম্মিলিত সিদ্ধান্তেই।’ এরপর তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য আর আমাদের সবার জীবন রক্ষার জন্য শুরু হল এই লড়াই। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা শুটিংয়ে বেরোচ্ছি। কিন্তু আর ফিরতে পারব কি না তা বুঝতে পারছি না। তা রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তাই মঙ্গলবার সকাল থেকেই আমরা পালন করব কর্মবিরতি।’

ফেডারেশনের পক্ষ থেকে এদিন স্বরূপ বিশ্বাস বলেন, শিল্পী এবং কলাকুশলীদের কাজের প্রয়োজনে প্রায়ই ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হয় যেমন- সমুদ্র, নদী কিংবা পাহাড়ে। তিনি বলেন, ‘সবাই কাজ করেন জীবন ঝুঁকি নিয়েই। কিন্তু নিরাপত্তার দায় নিচ্ছে না কেউ’।

এই একই সুরে কথা বলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর দাবি যে, সবার জন্যই বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে শুটিংয়ের সময়।

এদিকে, প্রতিটি শুটিং সেটে দাবি উঠেছে অ্যাম্বুল্যান্স রাখারও। রাহুলের মৃত্যুকে সামনে রেখেই সব শিল্পীরা স্পষ্ট করে জানিয়েছেন, এবার কেবল বিচার নয়, নিজেদের নিরাপত্তাও তারা নিশ্চিত করতে চান।

Read Moreআজ ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে মিছিল টলিপাড়ার, মিছিলে পা মেলাবেন যীশু, পরমব্রত, আবিররা…

এ প্রসঙ্গে এদিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রাহুল ছেড়ে চলে গেল আমাদের। ওর জন্য শেষ পর্যন্ত লড়ব আমরা। ওর মৃত্যু আমাদের সবাইকে একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, আদৌ আমরা কি নিরাপদ?’

সবমিলিয়ে, একদিকে যেমন প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা, অন্যদিকে তেমন নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ, এই দুইয়ের মধ্যেই এখন আন্দোলিত গোটা টলিপাড়া।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button