Entertainment

Justice For Rahul: আজ ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে মিছিল টলিপাড়ার, মিছিলে পা মেলাবেন যীশু, পরমব্রত, আবিররা…

আজ অর্থাৎ শনিবার বিকেল চারটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দিয়েছে টলিপাড়ার শিল্পীরা। সেই জমায়েত নিয়েও উঠছে সিনেদুনিয়ার অন্দরে প্রশ্ন। কে বা কারা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে দিয়েছে মিছিলের ডাক?

Justice For Rahul: আজ টলিউডে ‘জাস্টিস ফর রাহুল’…রাহুলের মৃত্যুতে টেকনিশিয়ান্স স্টুডিও থেকে শুরু মিছিল

 

হাইলাইটস:

  • আজ অর্থাৎ শনিবার টলিপাড়ায় প্রতিবাদ মিছিল তারকাদের
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক বিচার, উঠল দাবি
  • কেন-কীভাবে অকালে ঝরে গেল একটা প্রাণ? প্রশ্নের মিলছে না উত্তর

Justice For Rahul: ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েই দিঘার তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়েই একগুচ্ছ প্রশ্নের জট। সেই ‘মিসিং লিংকে’র খোঁজে এবার শামিল সকলে। এই প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স’-এর পক্ষ থেকে জবাব পাওয়া গিয়েছে। তবে, তাতেও সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এবার প্রতিবাদ শিল্পীদের ‘জাস্টিস ফর রাহুল’। বেশিরভাগ বয়ানই পরস্পর বিরোধী। রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ টলিপাড়ার মিছিল।

We’re now on WhatsApp- Click to join

আজ অর্থাৎ শনিবার বিকেল চারটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দিয়েছে টলিপাড়ার শিল্পীরা। সেই জমায়েত নিয়েও উঠছে সিনেদুনিয়ার অন্দরে প্রশ্ন। কে বা কারা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে দিয়েছে মিছিলের ডাক? ইতিমধ্যেই ওই সংশ্লিষ্ট মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। সেই মিছিলে অংশ নেওয়াও আবেদন জানিয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও।

We’re now on Telegram- Click to join

তবে অভিনেতাদের সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তাঁরা অংশগ্রহণ করছেন না এই মিছিলে। ফলে এবার দুই শিবিরে বিভক্ত টলিউড। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ।

Justice for Rahul

এদিকে, ‘জাস্টিস ফর রাহুল’ এই মিছিলে পা মেলানোর কথা রয়েছে অপর্ণা সেন, যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, কৌশিক গঙ্গোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেন ও রানা সরকার-সহ আরও অনেকেরই। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও অবধি পদযাত্রার আয়োজন করা হয়েছে। অভিনেতা রাহুলের স্মৃতিতে তাঁরই গল্প এবং কবিতা পাঠ করবেন শিল্পীরা।

Read More- প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দিঘার তালসারিতে তলিয়ে গেলেন নায়ক

শুক্রবার, ফের টেকনিশিয়ান স্টুডিওতে একদফা বৈঠক করেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। গতকাল রাতের বৈঠকে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, দিগন্ত বাগচী, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, পায়েল দে-সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্ট’-এর কাছে এহেন মর্মান্তিক ঘটনার বিবরণ জানতে চেয়ে গত ১লা এপ্রিল একটি চিঠি পাঠাই। যার উত্তর ২রা এপ্রিল আমরা পেয়েছি। তবে সেই উত্তরে সন্তুষ্ট নই আমরা। তাই ৪ঠা এপ্রিল আর্টিস্ট ফোরাম সংশ্লিষ্ট থানায় (রিজেন্ট পার্ক) রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের দাবিতে এবার এফআইআর জানাতে যাচ্ছি।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button