Entertainment

Reality Show Dramabaaz: জি বাংলায় আসছে নয়া রিয়্যালিটি শো—’ড্রামাবাজ’! ইতিমধ্যেই প্রকাশ্যে এল প্রোমো

আর এরই মধ্যে ফের একটি নয়া ঘোষণা চ্যানেলের! তবে এবার কোন মেগা না। আসছে নয়া রিয়্যালিটি শো। এর আগে 'দাদাগিরি', 'ডান্স বাংলা ডান্স', 'সারেগামাপা', 'মীরাক্কেল' এবং 'হ্যাপি প্যারেন্টস ডে' -এর মতো একাধিক রিয়্যালিটি শো দর্শকদের কাছে এনে দিয়েছে জি বাংলা। 

Reality Show Dramabaaz: জি বাংলার এই নতুন রিয়্যালিটি শো-য়ের প্রোমো দেখার পর কী বলল নেটপাড়া?

হাইলাইটস:

  • জি বাংলায় আসতে চলেছে নতুন রিয়্যালিটি শো ‘ড্রামাবাজ’
  • ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ড্রামাবাজ’-এর পয়লা প্রোমো
  • ‘ড্রামাবাজ’-এর প্রোমো দেখে কী প্রতিক্রিয়া নেটপাড়ার?

Reality Show Dramabaaz: সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সাতপাকে বাঁধা’। ইতিমধ্যেই তাছাড়াও জি বাংলা তাঁদের আরও একটি নতুন মেগার ‘কমলা নিবাস’-এর কথা ঘোষণা করেছে। এই সিরিয়ালের জুটিতে দেখা মিলবে সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদারের। এছাড়াও এই মেগার হাত ধরেই বহু বছর পর ধারাবাহিকে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

আর এরই মধ্যে ফের একটি নয়া ঘোষণা চ্যানেলের! তবে এবার কোন মেগা না। আসছে নয়া রিয়্যালিটি শো। এর আগে ‘দাদাগিরি’, ‘ডান্স বাংলা ডান্স’, ‘সারেগামাপা’, ‘মীরাক্কেল’ এবং ‘হ্যাপি প্যারেন্টস ডে’ -এর মতো একাধিক রিয়্যালিটি শো দর্শকদের কাছে এনে দিয়েছে জি বাংলা।

We’re now on Telegram- Click to join

এবার আসছে এক নয়া শো ‘ড্রামাবাজ’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই শোয়ের প্রোমো। সেখানেই দেখা মিলেছে থানায় ঢুকছে একটি পুলিশের গাড়ি। আর তার শব্দ পেতেই থরহরি কম্প গোটা থানায়। চারিদিকে রব ‘স্যার আসছে, স্যার আসছে’।

তারপরই দেখা মেলে একটা খুদে পুলিশ অফিসারের। গলায় ঝোলানো রয়েছে ওয়াটার বোতল। তারপরই তাকে বলতে শোনা যায়, ‘বয়স যদিও অল্প-জমিয়ে দেব গল্প।’ এই ভিডিওটি চ্যানেলের তরফে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “আসছে ‘ড্রামাবাজ’! চোখ রাখুন #ZeeBangla-য়।” আপনার বাড়িতেও কি রয়েছে এমন খুদে প্রতিভা? তাহলে ১ মিনিটের একটি ভিডিও করে পাঠিয়ে দিন জি বাংলার WhatsApp নম্বরে।’ তবে এই শোয়ের ফরম্যাট ঠিক কেমন হবে তা এখনও অবধি প্রকাশ করা হয়নি। তবে খুদে প্রতিভারা যে এখানেই নিজেদের মেলে ধরার সুযোগ পাবে তারই এক বিরাট আভাস মিলেছে।

Read More‘আর বেশি দেরি করা…’, এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

এই প্রোমো প্রকাশ্যে আসতেই নানা মন্তব্যে ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ভেবেছিলাম যে জীবন থেকে হাসি চলে গিয়েছে… তবে এখন দেখছি না!’ আর আরেক একজন লেখেন, ‘ড্রামা জুনিয়ার্স-এর বাংলা রূপান্তর। দক্ষিণে এই শোটি খুব জনপ্রিয়।’ অন্য একজন লেখেন, ‘সত্যি খুব এক্সাইটেড!’ আরেক নেটিজেন লেখেন, ‘সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার জলসাতে গিয়েছেন বলেই হয়তো এইবার এই নয়া শোটি আসছে। না হলে তো গতানুগতিকভাবে এই বার ‘দাদাগিরি’-ই হওয়ার কথা ছিল।’ আসলে এখন যেহেতু সারেগামাপা চলছে। এটি শেষ হলে ‘দাদাগিরি’ কিংবা ‘ডান্স বাংলা ডান্স’ই এতদিন ধরে এসেছে জি বাংলার পর্দায়। এবার স্বাদ বদলে অত্যন্ত খুশি দর্শকেরাও।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button