Rahul Arunoday Banerjee Death: প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দিঘার তালসারিতে তলিয়ে গেলেন নায়ক
এক সংবাদ মাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। তবে কীভাবে এই ঘরল এমন ঘটনা সেই বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলতে পারেননি।
Rahul Arunoday Banerjee Death: সিনেদুনিয়ায় দুঃসংবাদ! শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুলের
হাইলাইটস:
- এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ টলিপাড়া
- শুটিংয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাহুল
- নায়কের সাথে আচমকাই ঘটল করুণ পরিণতি
Rahul Arunoday Banerjee Death: গতকাল অর্থাৎ রবিবার ছুটির দিন স্টুডিও পাড়ায় শোনা গিয়েছে এক হৃদয়বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যু ঘটল বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসতেই শোকস্তব্ধ গোটা সিনেদুনিয়া।
We’re now on WhatsApp- Click to join
এক সংবাদ মাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। তবে কীভাবে এই ঘরল এমন ঘটনা সেই বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলতে পারেননি। তবে স্থানীয় সূত্রের খবর, এদিন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘার তালসারিতে জলে নামেন তিনি। সেই সময় নাকি জোয়ার চলে আসে। তখনই তলিয়ে যান বলে জানা যায়। তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিকভাবে খবর। এরপর দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগেই শোনা যাচ্ছে তাঁর মৃত্যু হয়েছে বলে।
We’re now on Telegram- Click to join
স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুলের অভিনীত চরিত্রটি দারুণভাবে উপভোগ করছিল দর্শকরাও। এরই মাঝে এই মর্মান্তিক ঘটনায় টলিপাড়া থমকে গিয়েছে। সাহিত্য এবং সিনেমা জগতের ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি, সে কথা বলার যেন আর অবকাশই রাখছে না।
Actor Rahul Arunoday Banerjee has passed away. Preliminary reports indicate that his death was caused by drowning. It is reported that he was rushed to Digha Hospital; however, sources suggest that he had already passed away before reaching the facility. pic.twitter.com/AstdLfAcDK
— The Warrior (@manik199) March 29, 2026
ছোটপর্দা, বড়পর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল বছর অভিনেতা রাহুলের। ২০০০ সালে ‘চাকা’ দিয়ে শুরু হয়েছিল বাংলা ছবিতে তাঁর পথচলা। তারপরই জনপ্রিয়তার শিখরে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে পৌঁছে যান। ২০০৮ ‘আবার আসব ফিরে’ এবং ‘জ্যাকপট’-এ তাঁর অভিনয় বেশ নজর কাড়ে। এরপর ‘জুলফিকার’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। যিনি লেখেন-তিনি অভিনয়ও করেন। ‘বিদায় ব্যোমকেশ’ এবং ‘ব্যোমকেশ গোত্র’ ছবিতে তাঁর সেই দুই সত্বাই যেন রীতিমতো মিলেমিশে গিয়েছিল। অভিনয় জগতের বাইরেও তাঁর খ্যাতি ছিল ঈর্ষণীয়। সাহিত্যচর্চা থেকে শুরু করে রাজনীতির বাকবিতণ্ডা, সব ক্ষেত্রেই ছিলেন তিনি ফ্রন্টফুটে।
এদিকে, অভিনেতা রাহুল ছিলেন একজন দুর্দান্ত বাবাও। ছেলে সহজের কথা ভেবেই স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে দূরত্ব ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেলের নামেই তিনি শুরু করেন নিজের পডকাস্ট চ্যানেল ‘সহজ কথা’। রাহুলকে এভাবে হারিয়ে বাকরুদ্ধ তাঁর সহকর্মী এবং আপনজনেরা।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







