Panihati Assembly Seat: ‘আমি জিতলে জিতবে পানিহাটিবাসী’, পানিহাটিতে ভোটের লড়াইয়ে এবার অভয়ার মা
বিজেপিতে নাম লিখিয়েছেন অনেক আগেই। তিনি এবার পানিহাটির পদ্ম শিবিরের প্রার্থী। কথা হচ্ছে অভয়ার মা-কে নিয়ে। বিজেপির প্রার্থী হওয়ার পরই গেরুয়া শিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন পানিহাটির সাধারণ মানুষকে।
Panihati Assembly Seat: আরজি কর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ কলতানের এবার প্রতিপক্ষ অভয়ার মা
হাইলাইটস:
- কয়েকদিন আগে বিজেপি-র প্রার্থী হতে চেয়েছেন অভয়ার মা
- প্রার্থী হতে চাওয়ার কারণও এদিন জানিয়েছিলেন অভয়ার মা
- ‘মেয়ের জন্য ন্যায়বিচার পেতে ক্ষমতা প্রয়োজন’ দাবি অভয়ার মায়ের
Panihati Assembly Seat: সিপিএমের যে ছাত্র এবং যুবনেতারা আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কলতান দাশগুপ্ত৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু হওয়ার পরই চিকিৎসকদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল৷ সেই কলতান দাশগুপ্তের বিরুদ্ধেই পানিহাটিতে এবার ভোটের লড়াইয়ে নামলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের মা৷
We’re now on WhatsApp- Click to join
বিজেপিতে নাম লিখিয়েছেন অনেক আগেই। তিনি এবার পানিহাটির পদ্ম শিবিরের প্রার্থী। কথা হচ্ছে অভয়ার মা-কে নিয়ে। বিজেপির প্রার্থী হওয়ার পরই গেরুয়া শিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন পানিহাটির সাধারণ মানুষকে। তাঁর দাবি, তিনি জিতলে জিতবে পানিহাটিবাসী। এদিন পানিহাটি কেন্দ্রে তাদের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির৷ কেবল তাই নয়, জয়ের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা। আগেই এই কেন্দ্রে কলতান দাশগুপ্তকে প্রার্থী করেছে লাল শিবির। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র হলেন তীর্থঙ্কর ঘোষ৷
We’re now on Telegram- Click to join
এদিকে, এদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অভয়ার মা বলেন, ‘প্রার্থী হওয়াটা আমার কাছে অনেকই যন্ত্রণার, অনেকই কষ্টের৷ আমি জিতলে জয় হবে পানিহাটিবাসীর৷ আমি হয়তো লড়াইটা করব, কিন্তু জিতবে পানিহাটির সব মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, কারও কাছে কিছু চাইতে নেই মা, দিতে হয়৷ সুযোগ পেলে সেই চেষ্টাই করব আমিও৷’
অভয়ার মা এ প্রসঙ্গে আরও জানিয়েছেন, পানিহাটি কেন্দ্র থেকে জয় পেলে নারী সুরক্ষার উপরেই সবার আগে জোর দিতে চান তিনি৷ এর পাশাপাশি নিকাশী সমস্যা, রাস্তার বেহাল অবস্থা, জঞ্জাল অপসারণের মতো পানিহাটি এলাকার দীর্ঘদিনের সব সমস্যাগুলির সমাধান করতে চান তিনি বলেই জানিয়েছেন অভয়ার মা৷
Read More- উত্তরবঙ্গে মমতা-দক্ষিণবঙ্গে অভিষেক! আজ মোট ছয়টি আসনে প্রচার চালাবেন এই দুই শীর্ষ নেতা?
অভয়ার বাবা এ প্রসঙ্গে জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই দলের কর্মী সমর্থকদের নিয়ে তাঁরা প্রচারে নামবেন৷ যদিও অভয়ার মায়ের প্রার্থী হওয়া নিয়ে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





