Entertainment

Bigg Boss Bangla: সৌরভের ‘দাদাগিরি’ হবে এবার ‘বিগ বস’-এর হাউসে! বাংলা টেলিপর্দায় এবার বিরাট বড় চমকের অপেক্ষায় দর্শকপাড়া

দর্শকদের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে এবার পর্দায় আসছে সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো। আর তাতেই সঞ্চালকের ভূমিকায় দায়িত্বভার সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Bigg Boss Bangla: অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা কাঁপাতে আসছেন মহারাজ! ‘বিগ বস’-এর সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হাইলাইটস:

  • এতকাল ‘দাদাগিরি’র মঞ্চ মাতিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
  • এবার জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ বাংলা মাতাবেন দাদা
  • এই রিয়ালিটি শোয়ের এবার সঞ্চালনা করবেন মহারাজ

Bigg Boss Bangla: ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার ‘স্মার্ট’ ব্যক্তিত্বে মুগ্ধ বাঙালিরা। ক্রিকেটের ময়দান হোক কিংবা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, তিনি সবেতেই স্বতন্ত্র। যেমন ব্যাট হাতে ময়দানে প্রতিপক্ষকে প্রতিহত করতে তৎপর তিনি, তেমনই রিয়ালিটি শোয়ের মঞ্চেও বলে বলে অংশগ্রহণকারীদের গুগলিও দেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালকের ভূমিকায় ঠিক কতটা দক্ষ তা আলাদা করে বলার দরকার পড়ে না। এতকাল ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পরই এবার ‘বিগ বস’ বাংলায় হাউসে মহারাজ। এই রিয়ালিটি শোয়ের এবার সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

দর্শকদের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে এবার পর্দায় আসছে সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো। আর তাতেই সঞ্চালকের ভূমিকায় দায়িত্বভার সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যে সঞ্চালক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই রিয়ালিটি শো।

We’re now on Telegram- Click to join

আগামী ৬ই মার্চ অর্থাৎ শুক্রবার এই রিয়ালিটি শোয়ের আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে কলকাতার বুকে ইডেনগার্ডেন্সে। শোনা গিয়েছে যে, এই অনুষ্ঠানে সেদিন নাকি থাকতে পারেন মহারাজ। শুটিং শুরু হতে কিছুটা সময় লাগবে এখনও। তবে দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। যদিও কবে এবং কোন স্লটে বাংলা টেলিভিশনে ‘বিগ বস’ বাংলার সম্প্রচার হবে, আর কারা অংশগ্রহণ করবেন তা ঘিরেই চলছে জল্পনা। কারণ ‘বিগ বস’-এর মতো শো মানেই হল ঘটনার ঘনঘটা। কালার্সের পর্দায় প্রায় দশ বছর আগে দেখা মিলেছিল ‘বিগ বস’। এবার সম্পূর্ণ নতুনভাবে স্টার জলসার পর্দায় দেখা যাবে এই শো।

একদিকে, এ মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার অন্যতম কারণ হল তাঁর বায়োপিক। চলতি মাসেই সেই ছবির শুটিংও শুরু হবে। বলিউডের অভিনেতা রাজকুমার রাওকে দেখা যাবে মহারাজের ভূমিকায়।

Read More- অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে রয়েছেন শুভশ্রী-ইউভান, স্ত্রী এবং সন্তানকে নিয়ে উদ্বিগ্ন রাজ চক্রবর্তী

অন্যদিকে, এ মুহূর্তে গুঞ্জন সৌরভের মা এবং বাবার চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্য এবং বোমান ইরানিকে। বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে গজরাজ রাও থাকতে পারেন। আর এসবের মাঝেই নতুন এই রিয়ালিটি শোয়ের সুবাদে ফের সঞ্চালকের ভূমিকায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button