Kochuri Recipe: ভ্যালেন্টাইন্স ডে-এর স্পেশাল ব্রেকফাস্টে বা ডিনারে বানান খাস্তা পেঁয়াজ কচুরি, রইল সম্পূর্ণ রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার home₋bites₋by₋manisha আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন খাস্তা পেঁয়াজ কচুরি। ছুটির দিনের ব্রেকফাস্টে বা ডিনারের জন্য এটি একদম পারফেক্ট।
Kochuri Recipe: এই খাস্তা পেঁয়াজ কচুরিটি আপনার বাড়ির সবাই খুব পছন্দ করবে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার home₋bites₋by₋manisha বানালেন খাস্তা পেঁয়াজ কচুরি
- সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে
Kochuri Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার home₋bites₋by₋manisha অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন খাস্তা পেঁয়াজ কচুরি। ছুটির দিনের ব্রেকফাস্টে বা ডিনারের জন্য এটি একদম পারফেক্ট। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
খাস্তা পেঁয়াজ কচুরি তৈরির উপকরণগুলি হল:
• ময়দা
• পেঁয়াজ কুচি
• বেসন
• আলু সেদ্ধ
• কালো তিল
• গণেশ মার্কা সর্ষের তেল
• গোটা জিরে
• মৌরি
• গোটা ধনে
• গোটা গোলমরিচ
• কাঁচালঙ্কা কুচি
• আদা কিছু
• হিং গুঁড়ো
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• স্বাদ মতো নুন
• লেবুর রস
• ধনেপাতা কুচি

খাস্তা পেঁয়াজ কচুরি তৈরির পদ্ধতি:
• প্রথমে ময়দাটি কালো তিল, অল্প সর্ষের তেল এবং পরিমান মতো জল দিয়ে ভালো করে মেখে নিলেন।
• এরপর মিক্সারে মৌরি, গোটা ধনে, গোটা জিরে এবং গোটা গোলমরিচ দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নিলেন।
• তারপর প্যানে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে এই মশলার পেস্টটি দিয়ে দিলেন।
• এরপর তাতে হিং গুঁড়ো এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে দিলেন, আর ভালো করে মশলাটি ভেজে নিলেন।
• এবার তাতে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি এবং আদা কুচি, আর ভালো করে সবকিছু ভেজে নিলেন।
• তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং বেসন দিয়ে দিলেন, আর ভালো করে সবকিছু মিশিয়ে নিলেন।
• এরপর দিয়ে দিলেন আলু সেদ্ধ, আবারও কিছু মশলা ভালো করে মিশিয়ে নিলেন।
• এবার সবশেষে উপর থেকে লেবুর রস এবং ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেন।
• তারপর ময়দার ডো থেকে একে একে লেচি কেটে নিলেন।
Read more:- গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি বাড়িতে রেঁধে দেখুন, ছোট থেকে বড় সকলের পছন্দ হবে
• এরপর ভিতরে আলুর পুরটি ভরে ছোট ছোট কচুরির আকারে গড়ে নিলেন।
• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে একে একে ভেজে নিতেই তৈরি হয়ে গেল খাস্তা পেঁয়াজ কচুরি।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






