Rani Mukherji at Kalighat Temple: বক্স অফিসে দৌড়াচ্ছে ‘মর্দানি’! কালীঘাটে মাসি দেবশ্রীর সঙ্গে পুজো দিলেন রানি
কেরিয়ারের এবার তিন দশক পূর্তিতে এহেন প্রশ্ন তুলেই সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন অভিনেত্রী রানি মুখার্জী। যেখানে নারীপাচার রুখতেই দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় ছিলেন রানি।
Rani Mukherji at Kalighat Temple: নারীশক্তির উদযাপনে রানি! মুম্বাই থেকে ছুটে এলেন কলকাতার কালীঘাট মন্দিরে
হাইলাইটস:
- গতকাল কালীঘাট মন্দিরে পুজো দিলেন রানি মুখার্জী
- এদিন তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়ও
- কালীঘাটে পুজো দিয়ে গল্পে মশগুল মাসি-বোনঝি
Rani Mukherji at Kalighat Temple: গতকাল দুপুরে কালীঘাট চত্বরে অভিনেত্রী রানি মুখার্জীর সাথে অভিনেত্রী দেবশ্রী রায়। ভক্তিভরে এদিন কালীঘাটে পুজো দিলেন মাসি এবং বোনঝি মিলে। আর একই সঙ্গে দুই অভিনেত্রীর পুজো দেওয়ার খবর শুনেই সেই আধ্যাত্মিক মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য হুড়মুড়িয়ে ভিড় জমাতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা। এদিন সকালেই মুম্বাই বিমানবন্দরে শাড়ি এবং সিঁদুরে বঙ্গললনা রানির অবতার দেখেই ফিসফাস শুরু হয়ে যায় গন্তব্য নিয়ে! বেলা বাড়তেই ফাঁস হয় আসল খবর। কালীঘাটে পুজো দেওয়ার জন্যই এদিন পরনে শাড়ি এবং সাতসকালে কলকাতায় এসেছেন রানি মুখার্জী।
We’re now on WhatsApp- Click to join
যে দেশে পূজিতা নারীশক্তি আর সেই মাটিতেই নারীর অবমাননা?
কেরিয়ারের এবার তিন দশক পূর্তিতে এহেন প্রশ্ন তুলেই সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন অভিনেত্রী রানি মুখার্জী। যেখানে নারীপাচার রুখতেই দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় ছিলেন রানি। ছবিতে নজর কেড়েছেন রণংদেহি মেজাজে। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া সমাজকে সচেতনামূলক বার্তায় মোড়া ছবি দেখে সিনেমহল থেকে দশর্কমহলও হয়েছে প্রশংসায় পঞ্চমুখ।
এদিকে, ‘বর্ডার ২’-এর দাপটে যদিও খানিকটা বক্স অফিসের হিসেব হয়েছে ম্লান, তবে তাতে রানির ‘মর্দানি’র জয়জয়কারে কোনো ভাঁটা পড়েনি। এবার মুম্বাই থেকে কলকাতায় ছুটে এসে সোজা কালীঘাট মন্দিরে গেলেন রানি মুখার্জী। মাসি দেবশ্রী রায়ের সাথে মায়ের মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে বঙ্গকুইনকে।
We’re now on Telegram- Click to join
এদিন রানির পরনে ছিল পাটভাঙা ‘চেক’ লাল শাড়ি। হালকা মেকআপ। কপালে টিপ। চোখে ছিল রোদচশমা। আর গালে চওড়া হাসি নিয়েই মাসির সাথে কালীঘাট চত্বরে গল্পে মশগুল হতে দেখা গিয়েছে নায়িকাকে। অন্যদিকে, অভিনেত্রী দেবশ্রী রায়ের পরনে ছিল লালপাড় সাদা গরদের শাড়ি। হালকা সোনার গয়নায় সেজেছিলেন। দুই অভিনেত্রীকে দেখতে পেয়েই কালীঘাট চত্বরে ভিড় উপচে পড়ে মানুষের।
উল্লেখ্য, অভিনেত্রী রানি মুখার্জীর মা কৃষ্ণা মুখার্জী হল দেবশ্রী রায়ের নিজের দিদি। রানির বাঙালি শিকড়ও কারোরই অজানা নয়। ফি বছর বাপের বাড়ি মুখার্জিদের দুর্গাপুজোয় দিন চারেক দেবীর পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ সবেতেই যুক্ত থাকেন অভিনেত্রী রানি মুখার্জী। রানি-কাজলের ডাকে বলিপাড়ার সেলেবরাও সেখানে উপস্থিত হন। এবার ‘মর্দানি’ রিলিজের পরই মামার বাড়ি কলকাতায় ছুটে এলেন অভিনেত্রী রানি মুখার্জী। তবে এর প্রাক্কালে পুজো সারলেন কালীঘাটে।
এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






