Bangla News

Today Weather Update: কালো মেঘে ঢেকেছে আকাশ, আজও প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! সঙ্গে বইবে ঝড়

আলিপুর আবহওয়া দফতর সূত্রে দাবি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে একটি অক্ষরেখা। আর রয়েছে তেলঙ্গানার উপরেও। এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প।

Today Weather Update: কবে ঠিক হবে আবহাওয়ার পরিস্থিতি? জানাল আলিপুর আবহাওয়া দফতর

হাইলাইটস:

  • আজও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
  • আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা
  • এরই সঙ্গে রয়েছে ৩০-৪০ কিলোমিটার গতিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও

Today Weather Update: বসন্তেও বজায় বর্ষার আমেজ। গতকাল দফায়-দফায় বৃষ্টি হয়েছে রাজ্যে। রাতেও এর রেশ থামেনি। এরপর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদও ওঠেনি। একচোট বৃষ্টি হয়ে গিয়েছে বেলায়। এবার হাওয়া অফিস বলছে, আজও প্রায় ভোগাবে বৃষ্টি। সঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

We’re now on WhatsApp- Click to join

কবে থেকে থামবে ঝড়-জল?

আলিপুর আবহওয়া দফতর সূত্রে দাবি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে একটি অক্ষরেখা। আর রয়েছে তেলঙ্গানার উপরেও। এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরেই হচ্ছে এই ঝড়বৃষ্টি। তাই আজ মোটামুটি সারাদিন ধরেই হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

We’re now on Telegram- Click to join

আজ কেমন থাকবে আবহাওয়া?

আজ বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির। ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে। এবং হবে মাঝারি বজ্রপাতও। এরই সঙ্গে বইবে দমকা বাতাস। এদিকে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং-সহ জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পংও আলিপুরদুয়ার-এ ব্যাপক বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে।

রাজ্যে বজ্রঝড়ের ভ্রুকুটি!

আবহাওয়া অফিস আরও বলছে, শনি-রবি দক্ষিণবঙ্গে ইঙ্গিত শুষ্ক আবহাওয়ার। সোম ও মঙ্গল কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে কলকাতা এবং তার আশপাশের জেলা শুকনো থাকারই সম্ভাবনা। উত্তরবঙ্গেও সপ্তাহ শেষে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, তবে এই সপ্তাহভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহের শেষে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রার পারদ বাড়তে পারে। তবে চৈত্রে অন্তত আশঙ্কা নেই তাপপ্রবাহের।

Read More- কালবৈশাখীর লক্ষণ! দক্ষিণবঙ্গ জুড়ে জারি রয়েছে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

বৃষ্টির সতর্কতা জারি

এদিকে, আজ অর্থাৎ বৃহস্পতিবারও মনোরম আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। তবে বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রার পারদ নেমেছে ২১.৩ ডিগ্রিতে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে থাকারই মিলেছে আবহাওয়ার ইঙ্গিত। ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button