Summer Vacation Travel Guide: আপনার গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য সেরা জায়গা কোনটি জানেন? তালিকায় রয়েছে শৈল নগরী দার্জিলিং থেকে ভুস্বর্গ কাশ্মীর
আপনিও কী শহরের কোলাহল ও তীব্র গরম থেকে দূরে কোনো শীতল ও শান্ত জায়গায় যেতে চান? এতে প্রায়শই এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয় যে কোন গন্তব্যটি সবচেয়ে ভালো হবে। যদিও আপনার কাছে অনেক বিকল্প রয়েছে, আসুন আমরা আপনাকে সেরা ৩টি ডেস্টিনেশন সম্পর্কে জানানো যাক।
Summer Vacation Travel Guide: গ্রীষ্মের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? চিন্তা নেই এই ৩টি জায়গা বাকেট লিস্টে রাখতে পারেন
হাইলাইটস:
- আপনিও কি এই গ্রীষ্মে বেড়ানোর জন্য কোনো দারুণ জায়গা খুঁজছেন?
- গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য সেরা কিছু জায়গার কথা জেনে নেওয়া যাক
- এই জায়গাগুলিতে গেলে এক নিমেষে সমস্ত চাপ, ক্লান্তি ভুলে যাবেন
Summer Vacation Travel Guide: চলতি কথাতেই রয়েছে বাঙালি যেমন খাদ্যরসিক, তেমনই ভ্রমণপ্রেমী। তাই একটু ছুটি পেলেই পাহাড় কিংবা সমুদ্রে ছোটেন। এদিকে শীঘ্রই বাচ্চাদের স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে, ফলে সামার ভ্যাকেশনের পরিকল্পনাও সেরে ফেলেছেন বাবা-মেয়েরা।
We’re now on WhatsApp – Click to join
আপনিও কী শহরের কোলাহল ও তীব্র গরম থেকে দূরে কোনো শীতল ও শান্ত জায়গায় যেতে চান? এতে প্রায়শই এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয় যে কোন গন্তব্যটি সবচেয়ে ভালো হবে। যদিও আপনার কাছে অনেক বিকল্প রয়েছে, আসুন আমরা আপনাকে সেরা ৩টি ডেস্টিনেশন সম্পর্কে জানানো যাক।
দার্জিলিং, পশ্চিমবঙ্গ
বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং, তার জন্য কোনো নির্দিষ্ট ঋতুর দরকার পড়ে না। এখানকার শীতল বাতাস, সবুজ চা বাগান এবং মনোরম পর্বত দৃশ্য সারা বিশ্বজুড়ে বিখ্যাত। কাঞ্চনজঙ্গার তুষারাবৃত চূড়াগুলোর দৃশ্য মনোমুগ্ধকর। এছাড়াও, দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে টয় ট্রেনে ভ্রমণ এবং টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা আপনার ভ্রমণকে আরও বেশি স্মরণীয় করে তুলবে।
লাদাখ
যারা রোমাঞ্চ এবং এক অনন্য অভিজ্ঞতা খোঁজেন, তাদের জন্য লাদাখ একটি আদর্শ জায়গা। এই উচ্চভূমি অঞ্চলে রয়েছে নির্মল নীল আকাশ, শান্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। প্যাংগং হ্রদ এবং নুব্রা উপত্যকা এখানকার দুটি সবচেয়ে জনপ্রিয় গন্তব্য, যেগুলোর সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে।
Read more:- গরমের ছুটিতে ভারতের এই ৫টি জায়গা সপরিবারে ঘুরতে যেতে পারেন, বাচ্চারাও এটি উপভোগ করবে
জম্মু ও কাশ্মীর
ভূস্বর্গের কথা তো অনেক শুনেছেন, এবার প্ল্যান বানিয়ে ফেলুন দেখি! হ্যাঁ আমরা জম্মু ও কাশ্মীরের কথাই বলছি। কলকাতায় যখন তীব্র দাবদাহ চলছে তখন কাশ্মীর আপনাকে এক টুকরো শান্তি দিতে পারে। ভ্রমণকারীদের কাছে এটি সেরা ডেস্টিনেশনের তালিকায় থাকে।
এই রকম ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







