Durga Puja

Durga Puja: দুর্গাপুজো আদানি প্রিভিউ ২০২৬ বেছে নিল শহরের ৮টি দুর্গাপুজোকে, কোন কোন পুজো জায়গা পেয়েছে এই তালিকায় জেনে নিন

মোট ৮টি দুর্গাপুজোকে বেছে নিয়েছেন শিল্পী পরেশ মাইতি, বিখ্যাত স্থপতি অবিন চৌধুরী,শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া এবং কলকাতার ঐতিহ্যরক্ষায় কাজ করা মুদার পাথেরিয়া। জানা যাচ্ছে, এনারাই শহরের মোট ৮টি পুজোকে বেছে নিয়েছেন এই বিশেষ উদ্যোগে শামিল হওয়ার জন্য।

Durga Puja: আদানি গ্রুপ শহরের ৮টি দুর্গাপুজোকে বেছে নিয়েছে দুর্গাপুজো আদানি প্রিভিউ ২০২৬-এর জন্য

হাইলাইটস:

  • শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ একটি অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে
  • বেছে নেওয়া হয়েছে শহরের ৮টি দুর্গাপুজো
  • এই বড় পুজোগুলি এই অভিনব উদ্যোগের অংশ হওয়ার সুযোগ পেল

Durga Puja: দুর্গাপুজো আদানি প্রিভিউ ২০২৬ (Durga Puja Adani Preview 2026), এই নামে এক অভিনব উদ্যোগ নিল শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ। মহানগরীর (Kolkata Durga Puja) মোট ৮টি দুর্গাপুজো কমিটি এই উদ্যোগে স্থান পেয়েছে। যে দুর্গাপুজোগুলিকে বাছাই করা হয়েছে সেগুলির নাম ইতিমধ্যে সামনে এসেছে। তবে জানা যাচ্ছে, তাদের বেছে নেওয়ার ক্ষেত্রে আদানি গ্রুপের কোনও হাত নেই।

We’re now on WhatsApp – Click to join

মোট ৮টি দুর্গাপুজোকে বেছে নিয়েছেন শিল্পী পরেশ মাইতি, বিখ্যাত স্থপতি অবিন চৌধুরী,শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া এবং কলকাতার ঐতিহ্যরক্ষায় কাজ করা মুদার পাথেরিয়া। জানা যাচ্ছে, এনারাই শহরের মোট ৮টি পুজোকে বেছে নিয়েছেন এই বিশেষ উদ্যোগে শামিল হওয়ার জন্য।

যে ৮টি পুজো জায়গা পেয়েছে সেই তালিকায় রয়েছে –

১) আলিপুর সার্বজনীন দুর্গোৎসব

২) যুব সংঘ

৩) রাজডাঙা নবউদয় সংঘ,

৪) বরিষা ক্লাব

৫) বেহালা ক্লাব সার্বজনীন

৬) রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতি

৭) ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন

৮) নলিন সরকার স্ট্রীট সার্বজনীন

উল্লেখ্য, এই পুজোগুলির শিল্পী এবং পুজো উদ্যোক্তাদেরও এই উদ্যোগে শামিল করা হয়েছে।

মহালয়ার পর অর্থাৎ ১০, ১১ এবং ১২ই অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত এই পুজোগুলির পুজো পরিসরে পুজোর বিভিন্ন ছোট থেকে বড় শিল্পকর্ম, শিল্পের ভাবনা, যে শিল্পকর্ম এই পুজোর প্যান্ডেল ও ঠাকুর তৈরিতে বহু পরিশ্রমে পূর্ণ রূপ পেয়েছে সে সবকিছু সম্বন্ধে ধারনা এবং এই পুজোর পূর্ণ রূপ পাওয়ার পিছনের কাহিনি সকলের সামনে তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।

Read more:- পুজোর ছুটিতে কলকাতা ফিরতে পারবেন না? বাড়িতেই ছুটিটাকে আকর্ষণীয় করে তুলুন

বিনামূল্যে প্রবেশ হলেও তার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্য পূরণ করে যতটা ভিড় সামাল দেওয়া সম্ভব সেই সংখ্যক মানুষকে এই প্রিভিউ পাস দেওয়া হবে।

এই রকম দুর্গাপুজো সম্পর্কিত যাবতীয় প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button