Spiritual

Annapurna Puja 2026: নিষ্ঠাভরে দেবী অন্নপূর্ণার আরাধনায় দূর হয় সব অভাব-অনটন, সংসারে ভরে ওঠে সুখ-সমৃদ্ধিতে! কখন হবে অন্নদাত্রীর পুজো?

পুরাণ মতে, দেবাদিদেবের সাথে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণাদেবী ত্যাগ করেন কৈলাস। এর ফলে শুরু হয় খাদ্যের অভাব, মহামারি ঘটে। সেই বিপদ থেকে ভক্তগণকে উদ্ধারের জন্য দেবাদিদেব নিজের কাঁধে তুলে নেন ভিক্ষার ঝুলি।

Annapurna Puja 2026: এ বছর কখন পড়ছে দেবী অন্নদাত্রীর পুজো জানেন? এখনই জেনে নিন সম্পূর্ণ সময়সূচি

হাইলাইটস:

  • চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে অবতীর্ণ হন দেবী অন্নপূর্ণা
  • ভক্তিভরে দেবী অন্নপূর্ণার আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ
  • এখানে জেনে নিন কখন হবে দেবী অন্নপূর্ণার পুজো? রইল সূচি

Annapurna Puja 2026: দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না। দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী। দেবীর কৃপায় ঘুচে যায় সব অভাব, সংসার হয়ে ওঠে পরি-পূর্ণ।

We’re now on WhatsApp- Click to join

পুরাণ মতে, দেবাদিদেবের সাথে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণাদেবী ত্যাগ করেন কৈলাস। এর ফলে শুরু হয় খাদ্যের অভাব, মহামারি ঘটে। সেই বিপদ থেকে ভক্তগণকে উদ্ধারের জন্য দেবাদিদেব নিজের কাঁধে তুলে নেন ভিক্ষার ঝুলি। কিন্তু দেবীর মায়ায় আকাল ঘটে ভিক্ষারও, ভিক্ষা মেলে না। অবশেষে, কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন দেবাদিদেব শোনেন। মহাদেবের একটুও দেরি হয় না দেবীকে চিনতে। অবশেষে, দেবীর কাছে মহাদেব ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারি ও খাদ্যাভাব থেকে রক্ষা করেন।

পুরাণ অনুযায়ী, চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে অবতীর্ণ হন দেবী অন্নপূর্ণা। সংসার হয়ে ওঠে পরিপূর্ণ নিষ্ঠাভরে দেবীর আরাধনায়।

আগামী ১১ই চৈত্র অর্থাৎ ২৬শে মার্চ, বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজো।

We’re now on Telegram- Click to join

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা- ১০ই চৈত্র, বুধবার।

ইংরেজি- ২৫শে মার্চ, বুধবার।

সময়- বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ:

বাংলা- ১১ই চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি- ২৬শে মার্চ, বৃহস্পতিবার।

সময়- দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ড।

নবমী তিথি আরম্ভ:

বাংলা- ১১ই চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি- ২৬শে মার্চ, বৃহস্পতিবার।

সময়- দুপুর ২টো ২৮ মিনিট ৫৫ সেকেন্ড।

নবমী তিথি শেষ:

বাংলা- ১২ই চৈত্র, শুক্রবার।

ইংরেজি- ২৭শে মার্চ, শুক্রবার।

সময়- দুপুর ১২টা ২০ মিনিট ১৭ সেকেন্ড।

Read More- এ বছর কবে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা উৎসব? জেনে নিন এর শুভ সময় ও তাৎপর্য সম্পর্কে

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে—

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা- ১০ই চৈত্র, বুধবার।

ইংরেজি- ২৫শে মার্চ, বুধবার।

সময়- দুপুর ১টা ৫২ মিনিট।

অষ্টমী তিথি শেষ:

বাংলা- ১১ই চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি- ২৬শে মার্চ, বৃহস্পতিবার।

সময়- সকাল ১১টা ৪৯ মিনিট।

নবমী তিথি আরম্ভ:

বাংলা- ১১ই চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি- ২৬শে মার্চ, বৃহস্পতিবার।

সময়- সকাল ১১টা ৫০ মিনিট।

নবমী তিথি শেষ:

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি- ২৭শে মার্চ, শুক্রবার।

সময়- সকাল ১০টা ৭ মিনিট।

এইরকম আরও আধ্যাত্মিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button