West Bengal Assembly Election: ঘাসফুলের ইস্তেহার এবার চূড়ান্ত, ‘বাংলা অস্মিতা’কেই হাতিয়ার! নয়া স্লোগানে এবার ‘মেয়ে’ নয় ‘মা’
চতুর্থবারের জন্য এবার ক্ষমতায় এলে, কী কী ভাবনা আছে তৃণমূলের, তা শীঘ্রই সামনে আনবে জোড়াফুল শিবির। সূত্রের খবর যে, ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূলের ইস্তেহার। আজ অথবা আগামী কালের মধ্যেই সেটি প্রকাশ হবে বলেও জানা যাচ্ছে।
West Bengal Assembly Election: ২৬শের ভোট যুদ্ধে কোন কোন ক্ষেত্রে বিশেষ জোর ঘাসফুল শিবিরের?
হাইলাইটস:
- এবারের নির্বাচনে ‘বাংলা অস্মিতা’কে আবারও হাতিয়ার করতে চলেছে তৃণমূল
- বিগতদিনে বাঙালি অস্মিতা নিয়ে বহুবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এবার মূলত রাজনৈতিকভাবেই যুদ্ধ ঘোষণা করতে চলেছে জোড়াফুল শিবির
West Bengal Assembly Election: লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার যুব সাথী, সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার একাধিক স্কিম চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়া স্কিম চালু করেন যুব সাথী। এদিকে ঠিক ২০২৬-এর নির্বাচনের ঠিক আগেই একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার বাড়িয়েছে ভাতার পরিমাণও। এবার ইস্তেহারে পালা তৃণমূলের নতুন প্রতিশ্রুতির।
We’re now on Telegram- Click to join
চতুর্থবারের জন্য এবার ক্ষমতায় এলে, কী কী ভাবনা আছে তৃণমূলের, তা শীঘ্রই সামনে আনবে জোড়াফুল শিবির। সূত্রের খবর যে, ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূলের ইস্তেহার। আজ অথবা আগামী কালের মধ্যেই সেটি প্রকাশ হবে বলেও জানা যাচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
এদিকে খবর সূত্রে, তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষার উপর। এমনকি, এবারে স্বাস্থ্য, কর্মসংস্থান এবং শিক্ষায় বিশেষ জোর রয়েছে শাসক দলের। নতুন কোনও স্কিমের কথাও এবার বলা হয় কি না, বিশেষ নজর থাকবে সেদিকেও।

অন্যদিকে একইসঙ্গে এই ২৬শের ভোট যুদ্ধে ‘বাংলা অস্মিতা’কে ফের হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন ‘বাঙালি অস্মিতা’ নিয়েই। কীভাবে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা করা হয়েছে, সেই সব অভিযোগও তিনি তুলে এনেছেন। ধর্মতলা মঞ্চে জোর কণ্ঠে জানিয়েছেন তীব্র প্রতিবাদও। কেন্দ্রকে বাংলা-বিরোধী তকমা দিয়েই সুর চড়িয়েছেন তিনি। কার্যত এবার রাজনৈতিকভাবেও যুদ্ধ ঘোষণা করতে চলেছে ঘাসফুল শিবির।
Read More- শুভেন্দুর হাতিয়ার এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে! নন্দীগ্রামে কতটা ফ্যাক্টর হবে এই পবিত্র?
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট-যুদ্ধের স্লোগান ছিল যে, “বাংলা নিজের মেয়েকেই চায়”। এবার ছাব্বিশের চ্যালেঞ্জে ব্যাটলগ্রাউন্ড হল বাংলা। গত মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার ২৯১টি বিধানসভা আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের নয়া স্লোগান, “যে লড়ছে সবার ডাকে-সেই বাঁচাবে বাংলা মা কে।” বাংলার সাধারণ মানুষের জন্য কী প্রতিশ্রুতি থাকে, সেটাই এখন দেখার অপেক্ষা।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





