WB Assembly Election 2026: বরানগরে সায়ন্তিকার সমর্থনে দেব, বারাকপুরে রাজ-শুভশ্রীর চমকে জোরদার প্রচার!
নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্যর সমর্থনে পলতা শান্তিনগর মাঠ থেকে শুরুতেই ছন্দ পালটে দেয় দেবের এন্ট্রি। কয়েক মিনিটের মধ্যেই যেন রাস্তার দুপাশে জমে থাকা সব মানুষ রাস্তায় নেমে পড়ায় মিছিল ঢুকে যায় স্লো-জোনে।
WB Assembly Election 2026: রবিবার দেবের রোড শো আর শুভশ্রীর চমক মিলিয়ে প্রচারে উঠল উত্তেজনার ঝড়!
হাইলাইটস:
- রবিবার জোরদার প্রচারে নেমে ছিলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়
- এদিন ভিড়ের চাপে একাধিক জায়গায় মিছিল থামে আবার এগোয়
- আর সেই ফাঁকেই সবার সঙ্গে জনসংযোগ দেব-শুভশ্রীর
WB Assembly Election 2026: দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ রবিবারে প্রচারের মুডটাই যেন এদিন ঘুরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। স্টার পাওয়ার নামিয়ে বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বারাকপুরে রাজ চক্রবর্তীর সমর্থনে টানা এই তিন রুটে নামলেন দেব এবং শুভশ্রী। রোড শো, চারদিকে মোবাইল-ক্যামেরার ঝলক, হাত বাড়ানো মানুষের চাপ মিলিয়ে যেন টানটান লাইভ সিন। চলন্ত মঞ্চে যেন বদলে যাওয়া রাজপথ।
We’re now on WhatsApp- Click to join
নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্যর সমর্থনে পলতা শান্তিনগর মাঠ থেকে শুরুতেই ছন্দ পালটে দেয় দেবের এন্ট্রি। কয়েক মিনিটের মধ্যেই যেন রাস্তার দুপাশে জমে থাকা সব মানুষ রাস্তায় নেমে পড়ায় মিছিল ঢুকে যায় স্লো-জোনে। শান্তিনগর থেকে কুণ্ডুবাড়ি মোড় অবধি রুট ভরে ওঠে পোস্টার কাটআউট এবং সেলফির ভিড়ে।
We’re now on Telegram- Click to join
হুডখোলা গাড়ি থেকে সামনের দিকে ঝুঁকে মানুষের সাথে কানেক্ট করেন দেব, আর সেই কানেক্টেই ভিড়ের এনার্জি আরও দ্রুত বেড়ে যায়। পুলিশকে বারবার গাড়ি এগোতে হয় ছোট ছোট জায়গা করে, কিন্তু সেই ফাঁকও যেন মুহূর্তেই ভরে উঠছে। ভিড়ের চাপে মিছিল থামে একাধিক জায়গায়, আবার কিছুটা এগোয়, আর সেই ফাঁকেই সামনে থাকা মানুষদের সাথে সরাসরি যোগাযোগ রাখেন অভিনেতা-সাংসদ দেব।
আজকের প্রচারে নোয়াপাড়া, বরানগর, রাজারহাট গোপালপুর ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে 🙏🏼❤️ pic.twitter.com/fUII4tyJzF
— Dev (@idevadhikari) April 26, 2026
নোয়াপাড়ার গতি নিয়েই এবার বরানগরে দ্বিতীয় পর্বের প্রচারে ঢোকে দেব। ষষ্ঠীতলা থেকে শুরু করে বনহুগলি মোড় রুটে ভিড় কেবল রাস্তায় নয়, ছাদ বারান্দাতেও উপচে পড়ে ভিড়। উপর নিচ মিলিয়ে চারদিকে যেন চাপ বাড়তে থাকেই। উড়ছে ফুলের পাপড়ি, নিচে থেকে অটোগ্রাফ, মাঝেমধ্যেই চাপ তৈরি হয় ব্যারিকেডেও। সামনে এগিয়ে মিছিল থামলেই সাড়া দেন দেব, আর সেই মুহূর্তেই ভিড়ের উত্তেজনা চরমে ওঠে। পুলিশে দ্রুত ভিড় সরিয়ে দিয়ে রুট সচল রাখার চেষ্টা করলেও পুরোপুরি কমেনি চাপ।
Read More- ভোট দিতে পারবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়, এবার নিজেই জানালেন সেই কারণ
এই একই সময়ে বারাকপুরে তৃতীয় পর্বে নামেন রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লালকুঠি থেকে মাধব নিবাস রুটে শুরু থেকেই ভিড় নজরে পড়ে মহিলা সমর্থকদের। যত রুট এগোয় ততই ঘন হয় ভিড়, বারবার থামে গাড়ির গতি। সেই ফাঁকেই হাত নেড়ে সাড়া দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সামনে থাকা মানুষদের সাথে সরাসরি কানেক্ট তৈরি করেন তিনি। ভিড়ের চাপ বাড়লেই পুলিশ করিডর বানিয়ে রাস্তা করে দেয় গাড়ি এগোনোর, তবুও শেষপ্রান্তে পৌঁছে সময় লাগে ভিড় সরতে। দিনের শেষে তিন রুটেই এই একই ছবি – স্টারদের এন্ট্রি, আর ভিড়ের ঢল এবং থেমে থেমে এগোনো মিছিল শেষ রবিবারে যেন তৃণমূল লড়াই আরও টানটান।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







