TMC Manifesto For WB Elections 2026: নতুন ৭টি জেলা, দুয়ারে চিকিৎসা সহ ‘তৃণমূলের ইস্তেহারে দিদির দশ প্রতিজ্ঞা’! এক নজরে দেখে নিন কী কী প্রতিশ্রুতি দিলেন দিদি?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যা বলি সেটা করে দেখাই৷ বাংলার আর কোনও উন্নয়ন বাকি আছে বলে মনে হয় না৷ আগামী দু-এক বছরে আমরা সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো৷ প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেবো৷ বিধবা এবং প্রবীণদের ভাতা কিছু বাকি আছে, যাঁদের বাকি আছে সেটাও অনুমোদন দেওয়া হবে....'
TMC Manifesto For WB Elections 2026: এ বার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি, দুয়ারে সরকারের আদলে দুয়ার চিকিৎসা পরিষেবা
হাইলাইটস:
- গত মঙ্গলবার রাজ্যের ২৯১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল
- এবার বিরোধীদের আগেই ভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূলনেত্রী
- চমক নয়, ইস্তেহারে মূলত নাগরিক পরিষেবার উন্নয়নের উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে
TMC Manifesto For WB Elections 2026: গত মঙ্গলবার রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী ঘোষণার পর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে৷ গতকাল কালীঘাটে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘বাংলার জন্য দিদির দশ প্রতিজ্ঞা৷’
We’re now on WhatsApp – Click to join
এ দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে গিয়েও রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যা বলি সেটা করে দেখাই৷ বাংলার আর কোনও উন্নয়ন বাকি আছে বলে মনে হয় না৷ আগামী দু-এক বছরে আমরা সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো৷ প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেবো৷ বিধবা এবং প্রবীণদের ভাতা কিছু বাকি আছে, যাঁদের বাকি আছে সেটাও অনুমোদন দেওয়া হবে৷ লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি৷ যাঁরা বলছে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেবে, তাঁরা এখন বলছে ভোটে জিতলে আর টাকা দেবে না৷ যুবসাথী প্রকল্পে আমরা ২১ থেকে ৪০ বছর বয়সিদের হাত খরচের জন্য আমরা ১৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি৷ আমরা ২ কোটি ছেলেমেয়েকে চাকরি দিয়েছি৷’
এ বার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি, দুয়ারে সরকারের আদলে দুয়ার চিকিৎসা পরিষেবা। প্রতিটি ব্লক এবং শহরে দুয়ারে চিকিৎসা নামে এই স্বাস্থ্য শিবির করা হবে৷ এর পাশাপাশি কয়েক হাজার সরকারি স্কুলের আধুনীকিকরণেরও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই স্কুলগুলিতে ই-লার্নিং সহ আধুনিক পঠনপাঠনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। নিয়োগ করা হবে শিক্ষক-শিক্ষিকাও৷
এ ছাড়াও একাকী প্রবীণদের দেখাশোনার জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী৷ আগামী দিনে রাজ্যে নতুন ৭-৮টি জেলা এবং নতুন পুরসভা তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মোট ৬টি ভাষায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়েছে৷ ইস্তেহারে আগামী ১৫ বছরের উন্নয়ন পরিকল্পনার কথাও জানানো হয়েছে৷
Read more:- ব্যারাকপুরে রাজ, করিমপুরে সোহম, বেলেঘাটায় কামব্যাক কুণালের, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
এক নজরে দেখে নেওয়া যাক ইস্তেহারে কোন দশ প্রতিশ্রুতি দিল রাজ্যের শাসক দল?
I humbly present my 10 ‘Protigya’ for Bengal, so that the wheels of development continue to move forward in the fourth term of my government.
Under Lakshmir Bhandar, with an increase of ₹500, women will continue to receive monthly financial assistance of ₹1,500 for General… pic.twitter.com/qt3TUInByi
— Mamata Banerjee (@MamataOfficial) March 20, 2026
১) লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয় (লক্ষ্মীর ভাণ্ডার)৷
২) যুবদের পাশে, জীবিকার আশ্বাসে (যুবসাথী)৷
৩) বাজেটে কৃষি, কৃষকের হাসি (কৃষি ক্ষেত্রে ৩০ হাজার কোটির বাজেট, কৃষক পরিবার এবং ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য)৷
৪) নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান (সবার জন্য পাকা বাড়ি)৷
৫) ঘরে ঘরে নল, পরিস্রুত পানীয় জল৷
৬) সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার (প্রতি ব্লক এবং শহরে দুয়ারে চিকিৎসা ক্যাম্প)৷
৭) শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ (সরকারি স্কুলের আধুনীকিকরণ)৷
৮) পূর্বের বাণিজ্যের কাণ্ডারি, বাংলাই দিশারী (বাংলাকে পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা)
৯) প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে৷
১০) প্রশাসনিক সুবিধায়, নতুন দিগন্ত বাংলায় (রাজ্যে নতুন ৭ জেলা, আরও নতুন পুরসভা তৈরি করে নাগরিক পরিষেবার উন্নতির আশ্বাস)৷
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





