One World News Political: রাজনীতির ময়দানে আজ কোন কোন খবর শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। এই আবহে উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বিজেপি-র সঙ্গে কংগ্রেস এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের 'গোপন আঁতাত' রয়েছে।
One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে
হাইলাইটস:
- বঙ্গ রাজনীতি: শেষ মুহূর্তের মনোনয়ন ও মমতার তোপ
- মোদীর পাল্টাপাল্টি: ‘অপারেশন সিন্দুর’ ও কংগ্রেসকে আক্রমণ
- বাংলাদেশ: সংরক্ষিত নারী আসনের ভোটের নির্ঘণ্ট
One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার দর্শক বন্ধুরা! আমি অরিন্দম। আজকের রাজনীতির মাঠের উত্তাপ নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রিয় পলিটিক্যাল রাউন্ডআপে। দেখে নেব আজকের সেরা রাজনৈতিক খবরগুলো।
We’re now on WhatsApp – Click to join
১. বঙ্গ রাজনীতি: শেষ মুহূর্তের মনোনয়ন ও মমতার তোপ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। এই আবহে উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বিজেপি-র সঙ্গে কংগ্রেস এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের ‘গোপন আঁতাত’ রয়েছে। বাংলার আইএএস এবং আইপিএস অফিসারদের অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে বাংলার উন্নয়ন স্তব্ধ করার অভিযোগ তুলেছেন তিনি।
২. মোদীর পাল্টাপাল্টি: ‘অপারেশন সিঁদুর’ ও কংগ্রেসকে আক্রমণ
অসমের বরপেটায় নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে একহাত নিয়েছেন। তিনি বলেন, বিজেপি যখন সীমান্ত পেরিয়ে ‘অপারেশন সিঁদুর’-এর মতো সাহসিকতা দেখায়, কংগ্রেস তখন পাকিস্তানের সুরে গান গায়। উন্নয়নের প্রশ্নে কংগ্রেসের দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ বলে কটাক্ষ করেছেন তিনি।
৩. বাংলাদেশ: সংরক্ষিত নারী আসনের ভোটের নির্ঘণ্ট
ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ৮ই এপ্রিল। ভোট গ্রহণ হবে ১২ই মে। হিসেব অনুযায়ী, বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন এবং জামায়াত জোট ১৩টি আসন। নির্বাচন কমিশনার জানিয়েছেন, জাতীয় নির্বাচনের মতোই কঠোর নিরাপত্তা থাকবে উপ-নির্বাচনেও।
Read more:- ভোটযুদ্ধে মোদী বনাম মমতা থেকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪. রাহুল গান্ধীর জোড়া আক্রমণ
কেরলে প্রচার চলাকালীন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন—দু’জনকেই ‘অহংকারী’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, সিপিএম এবং বিজেপি তলে তলে এক হয়ে কাজ করছে।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।







