Politics

One World News Political: ইতিহাস গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রাজনৈতিক দুনিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আজকের পলিটিক্যাল রাউন্ডআপ, দেখে নিন

দেশের ইতিহাসে প্রথমবার! সিটিং মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে নিজের সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'ভোটার তালিকা সংশোধন' বা SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর অভিযোগ— "বিচার আজ বন্ধ দরজার আড়ালে কাঁদছে।"

One World News Political: রাজনীতির ময়দানে আজ একাধিক গরমাগরম খবর, চলুন দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • সুপ্রিম কোর্টে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়
  • মণিপুরে নতুন সূর্যোদয়: ইয়ুমনান খেমচাঁদ সিং-এর শপথ
  • রাজ্যসভায় তুলকালাম: বিজেপি-তৃণমূল সংঘাত

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বেঙ্গলি’-র পর্দায় আজকের পলিটিক্যাল রাউন্ডআপ নিয়ে আমি অরিন্দম। চলুন একনজরে দেখে নিই রাজনীতির শীর্ষ খবরগুলি:

We’re now on WhatsApp – Click to join

১. সুপ্রিম কোর্টে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়

দেশের ইতিহাসে প্রথমবার! সিটিং মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে নিজের সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভোটার তালিকা সংশোধন’ বা SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর অভিযোগ— “বিচার আজ বন্ধ দরজার আড়ালে কাঁদছে।” তিনি দাবি করেন, শুধুমাত্র বাংলার ৫৬ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে কমিশনকে নোটিশ পাঠিয়েছে।

২. মণিপুরে নতুন সূর্যোদয়: ইয়ুমনান খেমচাঁদ সিং-এর শপথ

দীর্ঘ অশান্তির পর মণিপুরে জারি থাকা রাষ্ট্রপতির শাসন তুলে নেওয়া হল। ইম্ফলের লোকভবনে শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী ইয়ুমনান খেমচাঁদ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়ে রাজ্যের সমৃদ্ধির আশা প্রকাশ করেছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের এই প্রত্যাবর্তন উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে বড় মোড়।

৩. রাজ্যসভায় তুলকালাম: বিজেপি-তৃণমূল সংঘাত

দিল্লির শুনানির আঁচ পৌঁছালো সংসদ ভবনেও। রাজ্যসভায় বাংলার শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় এবং রাস্তাঘাটে সরকারি রঙের অপব্যবহার নিয়ে সরব হয় গেরুয়া শিবির। অন্যদিকে, নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে তোপ দাগে ঘাসফুল শিবিরও।

Read more:- রাজনৈতিক দুনিয়ার গরমাগরম খবরগুলি দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপে

৪. বাংলার ভোটে শাহ-ম্যাজিক?

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল দিল্লিতে সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠকের পর জানা গেছে, এই মাসেই রাজ্য সফরে আসছেন তিনি। উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কোনও জনসভা না করলেও, সাংগঠনিক রদবদলে বড় চমক থাকতে পারে বলে খবর।

এই ছিল আজকের রাজনীতির ময়দানের সেরা খবরগুলি। দেখা হচ্ছে আগামীকাল। নজর রাখুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়।

Back to top button