One World News Political: রাজ্যে একাধিক নতুন উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের ওপর বিশেষ জোর মোদীর, দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ
রাজ্যজুড়ে নতুন বিতর্ক! সমস্ত সরকারি স্কুল ও মাদ্রাসায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করেছে সরকার। দিলীপ ঘোষের কড়া বার্তা—সরকারি টাকায় চলা প্রতিষ্ঠানে এই নিয়ম মানতেই হবে। অন্যদিকে, বিরোধিতায় সরব সংখ্যালঘু সংগঠনগুলি।
One World News Political: ডাবল ইঞ্জিন সরকারে ছুটছে রাজ্য থেকে দেশ, উন্নয়ন খাতে একাধিক পদক্ষেপ বিজেপি সরকারের
হাইলাইটস:
- মহিলাদের জন্য সুখবর দিল শুভেন্দু সরকার
- উন্নয়নের খোঁজে রাজ্য বিজেপি
- জাতীয় স্তরে সংস্কারের ডাক মোদীর
One World News Political: নমস্কার! আজকের দিনের বড় রাজনৈতিক খবরগুলো একঝলকে দেখে নিন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়।
১. বঙ্গে ‘বন্দে মাতরম’ বিতর্ক:
রাজ্যজুড়ে নতুন বিতর্ক! সমস্ত সরকারি স্কুল ও মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে সরকার। দিলীপ ঘোষের কড়া বার্তা—সরকারি টাকায় চলা প্রতিষ্ঠানে এই নিয়ম মানতেই হবে। অন্যদিকে, বিরোধিতায় সরব সংখ্যালঘু সংগঠনগুলি।
We’re now on WhatsApp – Click to join
২. মহিলাদের জন্য সুখবর:
নারী ক্ষমতায়নে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। ১লা জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা। চালু হচ্ছে স্মার্ট কার্ড পরিষেবা।
৩. উন্নয়নের খোঁজে বিজেপি:
পরিচয় বা ধর্মীয় রাজনীতি নয়, বরং বাংলার অর্থনীতি ও কর্মসংস্থানই এখন প্রধান লক্ষ্য। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের কথায়, বিনিয়োগ ও কর্মসংস্থানই হবে আগামীর মূল এজেন্ডা।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪. জাতীয় স্তরে সংস্কারের ডাক:
দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন মন্ত্রকের সাথে বৈঠকের পর, ২০২৬-এর পরবর্তী সংস্কারের রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
দিনের সব খবরের বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ!







