One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
আজ ঐতিহাসিক ২০শে জুন। রাজ্যে প্রথমবার সরকারিভাবে পালিত হচ্ছে 'পশ্চিমবঙ্গ দিবস'। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা থেকে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উপহার দিচ্ছেন তিনি।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- তারকেশ্বরে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ দিবস পালন
- কৃষকদের জন্য বড় খবর
- প্রতিরক্ষা ও পরিকাঠামো
One World News Political: নমস্কার, আজ ২০শে জুন, শনিবারে পশ্চিমবঙ্গ ও দেশের রাজনীতির ঝোড়ো আপডেট নিয়ে হাজির ‘ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়’। চোখ রাখুন আজকের রাজনৈতিক রাউন্ডআপে।
We’re now on WhatsApp – Click to join
১: তারকেশ্বরে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ দিবস পালন
আজ ঐতিহাসিক ২০শে জুন। রাজ্যে প্রথমবার সরকারিভাবে পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা থেকে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উপহার দিচ্ছেন তিনি।
২: কৃষকদের জন্য বড় খবর
কিষাণ নিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা আজই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে ৯ কোটিরও বেশি কৃষক উপকৃত হলেও, রাজ্যের ৪৫ লক্ষেরও বেশি কৃষক পরিবার এই প্রকল্পের আওতায় পাচ্ছেন ৯০০ কোটি টাকার বেশি অনুদান। সাথে ঘোষণা করা হলো নতুন ফসলি বিমা যোজনারও।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৩: প্রতিরক্ষা ও পরিকাঠামো
শুধু কৃষি নয়, আজ হাওড়ায় নতুন রেলওয়ে হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করলেন মোদী। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের পাশাপাশি, নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএনএস দুনগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়।
আজকের দিনের এই ঘটনাবহুল রাজনৈতিক খবরের আপডেট ছিল এই পর্যন্তই। আরও খবর এবং বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন ‘ওয়ান ওয়ার্ল্ড নিউজ’। দেখতে থাকুন, সাথে থাকুন।





