One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গতকালই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা বা বিএসএনএস-এর ১৬৩ ধারা। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব সব মহল।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- বারুইপুর কাণ্ডে উত্তাল রাজ্য
- তৃণমূলের অন্দরে বড় ভাঙন
- রাজ্যসভায় উপনির্বাচন
One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। এক নজরে দেখে নিন আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। শুরু করছি, চলুন!
We’re now on WhatsApp – Click to join
১: বারুইপুর কাণ্ডে উত্তাল রাজ্য
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গতকালই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা বা বিএসএনএস-এর ১৬৩ ধারা। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব সব মহল।
২: তৃণমূলের অন্দরে বড় ভাঙন
তৃণমূল কংগ্রেসে আরও বড় ধাক্কা! দল ছাড়লেন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে দলের বিদ্রোহী গোষ্ঠী, অন্যদিকে দলত্যাগ—সব মিলিয়ে এক কঠিন সময়ের মুখে তৃণমূল শিবির। রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা।
৩: রাজ্যসভায় উপনির্বাচন
রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই হবে ভোটগ্রহণ। তৃণমূলের প্রাক্তন তিন সাংসদের ইস্তফার পর এই নির্বাচন এখন বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪: চা শ্রমিকদের জন্য সুখবর
চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা! কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে চা বাগান এলাকার স্বাস্থ্য পরিষেবা ও উন্নয়নে বরাদ্দ হলো ৩১৩ কোটি টাকা। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে এই প্রকল্প ঘিরে আশায় চা বলয়।
আজকের রাজনৈতিক রাউন্ডআপ এই পর্যন্তই। রাজ্য ও দেশ-বিদেশের সব খবরের সত্যতা ও গভীর বিশ্লেষণের জন্য চোখ রাখুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বেঙ্গলিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ!




