Politics

One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

২০২২ সালের ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনা সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাজনৈতিক মহলের নজর এই মামলার রায়ের দিকে।

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর মামলা
  • লাদাখ-কেন্দ্র নতুন দফা আলোচনা
  • রাজ্য রাজনীতি ও বিতর্ক

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত! দেখে নিন আজকের দিনের সবথেকে চর্চিত এবং বড় রাজনৈতিক খবরগুলো এক নজরে!

We’re now on WhatsApp – Click to join

১. সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর মামলা: ২০২২ সালের ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনা সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাজনৈতিক মহলের নজর এই মামলার রায়ের দিকে।

২. লাদাখ-কেন্দ্র নতুন দফা আলোচনা: রাজধানী দিল্লিতে কেন্দ্র সরকারের হাই-পাওয়ার কমিটির সঙ্গে লাদাখের সুশীল সমাজের প্রতিনিধিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা পুনরায় শুরু হচ্ছে। অঞ্চলের সাংবিধানিক অধিকার নিয়ে বরফ গলবে কি না, সেটাই দেখার।

৩. রাজ্য রাজনীতি ও বিতর্ক: বাংলার রাজনীতিতে চাঞ্চল্য জারি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে হামলা এবং রাজ্য সরকারের বিজ্ঞাপনে মা দুর্গাকে নিয়ে ঘটে যাওয়া অনিচ্ছাকৃত ত্রুটির পর রাজনৈতিক তরজায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শাসক ও বিরোধী শিবিরের দড়িটানাটানি তুঙ্গে।

Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৪. ডিএমকে বনাম অভিনেতা বিজয়: তামিলনাড়ুর বিধানসভায় জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত! আগামী ১২ সেপ্টেম্বর এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিশাল বিক্ষোভের ডাক দিয়েছে ডিএমকে।

খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন শুধুমাত্র ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না!

Back to top button