Politics

Mamata Banerjee: পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ফেসবুক লাইভে সোচ্চার তৃণমূল সুপ্রিমো, জনগণের রায় মানছেন না মমতা

বাংলার জনগণ প্রত্যাখ্যান করার পরেও এই রায় মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো। ফলপ্রকাশের প্রায় একমাস অতিক্রম হতে যায়, তবে তাও সুর বদলায়নি তিনি। সোমবার কালীঘাট থেকে ফেইবুক লাইভ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তুললেন রিগিং তত্ত্ব।

Mamata Banerjee: ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন তৃণমূলনেত্রী

হাইলাইটস:

  • তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল সাম্রাজ্য
  • গতকাল কালীঘাট থেকে ফেইবুক লাইভ করে একগুচ্ছ অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো
  • বাংলার জনগণ প্রত্যাখ্যান করার পরেও এই রায় মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো

Mamata Banerjee: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূল সাম্রাজ্য। গেরুয়া ঝড়ের সামনে টিকতে পারেননি খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পর এবার ছাব্বিশের বিধানসভায় শুভেন্দু অধিকারীর কাছে ভবানীপুর থেকে হারতে হয়েছে তাঁকে। এক কথায় বলা যায় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা রাজ্যে লজ্জার পরাজয় দেখেছে তৃণমূল কংগ্রেস। বাংলার জনগণ প্রত্যাখ্যান করার পরেও এই রায় মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো। ফলপ্রকাশের প্রায় একমাস অতিক্রম হতে যায়, তবে তাও সুর বদলায়নি তিনি। সোমবার কালীঘাট থেকে ফেইবুক লাইভ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তুললেন রিগিং তত্ত্ব।

We’re now on WhatsApp – Click to join

জনগণের রায় মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

গেরুয়া ঝড়ে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে ২০৮ আসন দখল করেছে বিজেপি। নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুর থেকেও ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা তাতে আগামীদিনে ৮০ জন জয়ী বিধায়কদের মধ্যে কতজন মমতার সাথে থাকবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যার ফলে সোমবার অর্থাৎ গতকাল বিকেলে কালীঘাট থেকে ফেসবুক লাইভে আবারও বাংলার মানুষের সিদ্ধান্তকে মানতে চাইছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে রাজ্যের বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী বললেন, “বাংলাকে টার্গেট করে হারানো হয়েছে। রাজ্যের ১৭৭টি আসনে রিগিং করেছে বিজেপি। সমস্ত খবর আমার কাছে আছে। ভবানীপুরে কাউন্টিং সেন্টার থেকে আমাকে মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। আমাকে জোর করে হারানো হয়েছে ভবানীপুরে। এভাবে তৃণমূলকে ভেঙে ফেলা যাবে না। বরং এতে তৃণমূল আরও শক্তিশালী হবে।”

Read more:- দলবিরোধী কাজের শাস্তি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে বহিষ্কার করে বড় পদক্ষেপ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন ফেসবুক লাইভ থেকে তৃণমূলের দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হওয়া নিয়েও বোমা ফাটালেন তৃণমূলনেত্রী। এই দুই ঘটনায় রাজ্য প্রশাসন এবং বর্তমান শাসকদলকেই কার্যত টার্গেট করেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, “তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে এই মুহূর্তে রাজ্য প্রশাসন এবং বিজেপি একসঙ্গে কাজ করছে। ভয় দেখানো থেকে শুরু করে মিথ্যা গ্রেফতারি এবং ভোট কারচুপি সবই এরা করছে।” এমনকি রাজ্যের দুই সংসাদের উপর হওয়া হামলা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্য প্রশাসনকেই নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেত্রী বলেন, “এই ঘটনায় পুলিশই প্রকৃত দোষী। বিজেপিকে আড়াল করছে ওরা।”

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button