Politics

Mamata Banerjee TMC: প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার? প্ল্যান বি তৈরি? উপ-নির্বাচনে কোন প্রতীকে লড়বেন?

রাজ্যের দুটি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার প্রশ্ন উঠছে, উপ-নির্বাচনের আগে প্রতীক ইস্যুর মীমাংসা না হলে কে কোন প্রতীকে লড়বেন? ঘাসফুলে কি লড়তে পারবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee TMC: সম্প্রতি ঘাসফুল প্রতীক হারানোর আশঙ্কার কথা একাধিকবার শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে

হাইলাইটস: 

  • তৃণমূল কংগ্রেসের এখন দুটি শিবির, একটি কালীঘাট তৃণমূল এবং অপরটি রয়েছে ঋতব্রতের নেতৃত্বে
  • তৃণমূলনেত্রীর নিজস্ব হাতে বানানো জোড়াফুল প্রতীক কী হাতছাড়া হতে চলেছে?
  • প্রতীক হাতছাড়া হলে প্ল্যান বি কী তৈরি মমতার?

Mamata Banerjee TMC: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রতীক নিয়ে টানাপোড়েন চলছে তৃণমূলের (Trinamool Congress) দুই শিবিরের মধ্যে। দু’পক্ষই যাবতীয় কাগজপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের দফতরে, কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হয়নি। এদিকে, উপ-নির্বাচনের দিনও এগিয়ে আসছে। রাজ্যের দুটি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার প্রশ্ন উঠছে, উপ-নির্বাচনের আগে প্রতীক ইস্যুর মীমাংসা না হলে কে কোন প্রতীকে লড়বেন? ঘাসফুলে কি লড়তে পারবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

We’re now on WhatsApp – Click to join

সম্প্রতি ঘাসফুল প্রতীক হারানোর আশঙ্কার কথা একাধিকবার শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তিনি বারবার বলেছেন, প্রতীক হারানোর সম্ভাবনা নেই, তবুও যদি প্রতীক হাতছাড়া হয়, তাহলে নতুন প্রতীকেই লড়বেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, একসময় যখন তৃণমূল তৈরি হয়েছিল তখন ঘাসফুলের প্রতীক চেনানোর আগেই ভোট হয়েছিল। এবারও প্রতীক চেনাতে তাঁর কোনও অসুবিধা হবে না।

সূত্রের খবর, ঘাসফুল বা জোড়াফুল প্রতীক যদি হাতছাড়া হয়, সে ক্ষেত্রে ‘প্ল্যান বি’ ইতিমধ্যে তৈরি আছে তৃণমূলনেত্রীর। জানা যাচ্ছে, ঘাসফুলের বদলে সূর্যমুখী ফুল প্রতীক হিসেবে ব্যবহার করতে পারেন তিনি। এবার ওই প্রতীকেই লড়তে পারেন উপ-নির্বাচনে। রেজিনগর, নন্দীগ্রাম বিধানসভা ও বসিরহাট লোকসভায় উপ-নির্বাচন হবে।

Read more:- নিতিন-গড়ে ‘অভিষেক’ প্রশান্ত কিশোরের, বিজেপির শক্ত ঘাঁটি এখন পিকে’র দখলে

তবে প্রতীক নিয়ে ঋতব্রত-শিবির কী ভাবছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ওই শিবিরের অন্যতম বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, তাঁরা নির্বাচন কমিশনের উপরেই সম্পূর্ণ ভরসা রাখছেন। সব নথি খতিয়ে দেখে আইনি পথে কমিশন যা সিদ্ধান্ত নেবে, সেটাই তাঁরা মেনে নেবেন। যার ফলে প্রতীক নিয়ে দ্বিতীয় কোনও ভাবনা এখনও পর্যন্ত তাঁদের নেই।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button