Mamata Banerjee-Abhishek Banerjee: উত্তরবঙ্গে মমতা-দক্ষিণবঙ্গে অভিষেক! আজ মোট ছয়টি আসনে প্রচার চালাবেন এই দুই শীর্ষ নেতা?
সেই পর্যায়ে আজ উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণবঙ্গে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee-Abhishek Banerjee: দুই ফুলের এবার জোর টক্কর! নির্বাচনী প্রচারে আজ পর পর জনসভা ঘাসফুল শিবিরের!
হাইলাইটস:
- আজ উত্তরবঙ্গে মমতা এবং দক্ষিণবঙ্গে অভিষেক প্রচার করবেন
- শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে জনসভা করবেন অভিষেক
- মোট কয়’টি আসনে শাসকদলের এই দুই শীর্ষ নেতা প্রচার করবেন?
Mamata Banerjee-Abhishek Banerjee: ২৬শের প্রথম দফার ভোটের আর একমাসও বাকি নেই। জোরকদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। আবার SIR নিয়ে এখনও চাপানউতোর জারি। এরই মাঝে ২৬শের বিধানসভা ভোটের ঘোষণার পরই ইতিমধ্যেই মঙ্গলবার থেকে ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
We’re now on WhatsApp- Click to join
আজ রাজ্যে জনসভা এই দুই হেভিওয়েটের
সেই পর্যায়ে আজ উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণবঙ্গে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পবিত্র করের সমর্থনে সভা করা ছাড়াও দাসপুর এবং নারায়ণগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে জনসভা করবেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে। মোট ছ’টি আসনে শাসকদলের এই দুই শীর্ষ নেতা প্রচার করবেন।
নন্দীগ্রামে ভাঙছে বিজেপি! আরও চাপে শুভেন্দু!
তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে নন্দীগ্রামে দলবদলের হিড়িক!#KhelaHobe 🔥🔥🔥 pic.twitter.com/TlREjwbdjq
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) March 24, 2026
উত্তরবঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যেই বাড়ছে ভোটের উত্তাপ। আজ উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচারে জনসভা শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। তিনি চালসায় গির্জায় আলাপচারিতাও সারেন।
We’re now on Telegram- Click to join
এদিকে, আজ জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গে ভোট প্রচার শুরু করে তিনটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ৩টি আসনেই ২১-এ হেরেছিল তৃণমূল। এবারে এই তিনটি আসন ফিরে পেতে চায় তৃণমূল। আর তাই প্রচারের শুরুটা এই তিনটি আসন দিয়েই করতে চান দলনেত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল!
দক্ষিণবঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার থেকেই ভোট প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ অর্থাৎ বুধবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে দক্ষিণবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সারবেন। নন্দীগ্রামে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





