Politics

Mamata Banerjee: রাত জেগে ২১শে জুলাইয়ের মঞ্চ পাহারা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সকালেও দিলেন টহল!

গতকাল সন্ধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের মঞ্চর প্রস্তুতি দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর রাতে ফের সভাস্থলে গিয়ে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee: ২১শের সভা ভেস্তে দিতে চক্রান্ত বিজেপির, এমনটাই অভিযোগ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

হাইলাইটস:

  • বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালন কালীঘাট তৃণমূলের
  • গতকাল রাতে সভা মঞ্চ পাহারা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • আজ কালীঘাট তৃণমূলের সভায় এবার কতটা ভিড় হয় তা দেখার অপেক্ষা

Mamata Banerjee: গত বছর অবধি দুপুরবেলা ২১শে জুলাইয়ের সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেন। সমাবেশের আগের দিন সন্ধ্যায় অবশ্য একবার তিনি ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে আসতেন। তবে এবার অবশ্য সমাবেশের আগের দিনই রাত জাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিড়লা তারামণ্ডলের সামনেই সারারাত কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ এবার পাহারা দিলেন নেত্রী৷

We’re now on WhatsApp- Click to join

গতকাল সন্ধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের মঞ্চর প্রস্তুতি দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর রাতে ফের সভাস্থলে গিয়ে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেত্রী অভিযোগ করেন যে, সভার প্রস্তুতিতে বাধা দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ সভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সভায় আসতে বাধা দেওয়া হচ্ছে আমাদের ছেলেদের৷ শহিদ পরিবারগুলিকে সভায় না আসার জন্য ভয় দেখাচ্ছে পুলিশ৷ এই ভাবে গায়ের জোর দেখিয়ে সবকিছু করা যায় না৷ আমরা শহিদ স্মরণ করছি৷ চারদিকে মঞ্চ ভাঙা হচ্ছে, মাইকের লাইন-বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছিল, ছিঁড়ে দেওয়া হয়েছে পোস্টার-ব্যানার৷ এসব করেছে বিজেপি-র ৬০-৬৫ জনের গুন্ডাবাহিনী৷ এর নেতৃত্বে একজন ক্রিমিনাল রয়েছেন৷ সে এখন বাইরে আছে আদালতের নির্দেশে৷ একদিকে যেমন পুলিশ, অন্যদিকে তেমন কীভাবে বিজেপিকে দিয়ে অনুষ্ঠানটা ভেস্তে দেওয়া যায় সেই চক্রান্তই হয়েছে৷’

গতকাল রাতের বেলায় সভাস্থলে পৌঁছনোর পর সারারাত ধরে সেখানেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা৷ এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরে গেলেও ওই সভাস্থলেই থেকে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কর্মী সমর্থকদের সভাস্থলে আসতে বাধা দিচ্ছে বিজেপি কর্মীরা, এমনই অভিযোগের আঁচ পেয়ে হেঁটে রবীন্দ্র সদন মোড় অবধি যান তিনি৷ এরপর অবশ্য বাড়ি ফিরে যান মমতা। আজ দুপুরে সমাবেশস্থলে ফের আসার কথা রয়েছে তাঁর৷

Read More২১শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, পালাবদলের পর এবার শহিদ দিবসও টুকরো

আজ সকালে সভামঞ্চের সামনে আসেন সাংসদ ডেরেক ওব্রায়েন এবং মহুয়া মৈত্র৷ যদিও কর্মী সমর্থকদের ভিড় কিংবা উৎসাহ গত বছরের নিরিখে প্রায় তেমন নেই বললেই চলে৷ শেষ অবধি, কালীঘাট তৃণমূলের এই কর্মসূচিতে কতটা ভিড় হয়, ঋতব্রতপন্থী তৃণমূলের মেয়ো রোডে সমাবেশের জমায়েতও কেমন হয়, শহিদ দিবসে সেদিকেই নজর থাকবে এবার রাজনৈতিক মহলের৷

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button