21 July Controversy: ২১শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, পালাবদলের পর এবার শহিদ দিবসও টুকরো
এদিকে, ভিক্টোরিয়া হাউসের সামনে তবে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দেয়নি প্রশাসন। জল গড়ায় হাইকোর্ট অবধি। অবশেষে আদালতের অনুমতিতে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে হবে শহিদ স্মরণ কর্মসূচি কালীঘাট তৃণমূলের৷
21 July Controversy: ২১শে জুলাই এবার চার মঞ্চ, ভাঙনের রাজনীতিতে এবার শহিদ স্মরণ কার? জেনে নিন
হাইলাইটস:
- একুশে জুলাই এবার কার? এবার তা নিয়েই শুরু দড়ি টানাটানি
- তবে এবার ভিড়ের চেহারাও এদিন বেঁধে দিয়েছে হাই কোর্ট
- তৃণমূলের শহিদ স্মরণ কর্মসূচি এ বছর কোথায় পালিত হবে?
21 July Controversy: একই দিনে চারটা উদযাপন। নব তৃণমূল, কালীঘাট তৃণমূল, কংগ্রেস আর এনসিপিআই। এই চারপক্ষেরই দাবি তাদের শহিদ স্মরণই হচ্ছে আসল। পালাবদলের পর ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তৃণমূল। একদিকে কালীঘাট তৃণমূল। আরেকদিকে নব তৃণমূল ব্লক। এরই মাঝে সামনে এবার একুশে জুলাই। তৃণমূলের শহিদ স্মরণ কর্মসূচি কোথায় পালিত হবে। এ নিয়েই হচ্ছে যত সব টানাপড়েন।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, ভিক্টোরিয়া হাউসের সামনে তবে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দেয়নি প্রশাসন। জল গড়ায় হাইকোর্ট অবধি। অবশেষে আদালতের অনুমতিতে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে হবে শহিদ স্মরণ কর্মসূচি কালীঘাট তৃণমূলের৷ আদালত সভার অনুমতি দিয়েছে ২,৫০০ কর্মীকে নিয়ে।
We’re now on Telegram- Click to join
কালীঘাটনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নতুন করে পথচলা হবে ২১শে জুলাই। কে আসল আর কে না আসল তাতে কিছু যায় আসে না। যাঁরা আমরা থাকব তাঁরাই স্বর্ণখনি। আগামী দিনে তাঁরাই নতুন করে শুরু করবে পথ চলা।”
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
শহিদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি,অমর একুশে জুলাই
বিড়লা তারামণ্ডল চলুন💚প্রধান বক্তা –
"🙏🏼জননেত্রী #MamataBanerjee দিদি"
২১ জুলাই ২০২৬ বেলা ১ টা #TMC র একনিষ্ঠ কর্মীরা এই দুর্দিনে মহাযজ্ঞে শামিল হয়ে ইতিহাসে সাক্ষী থাকুন।একদিন মনে হবে আমাদেরও অবদান আছে✊🏼 pic.twitter.com/FRKz3Uxhdn— @aitcকাকলি (@KakaliPaulKaka3) July 16, 2026
একুশে জুলাইয়ের প্রস্তুতিতে নতুন তৃণমূলও কোমর বেঁধে নেমেছে। গান্ধি মূর্তির সামনে নব তৃণমূল সভা করবে রাজ্যে পালাবদলের পর লোকসভার ২০ জন সাংসদ তৃণমূল ছেড়েছেন। এনসিপিআইএ যোগ দিয়েছেন। একুশে জুলাইয়ের কর্মসূচি তাঁরাও পালন করবেন। অন্যদিকে একুশের শহিদ স্মরণ অনুষ্ঠান বরাবর পালন করে মহাজাতি সদনে কর্মসূচি প্রদেশ কংগ্রেস। এবার জায়গা বদল তাদের। প্রদেশ কংগ্রেস শহিদ মিনার ময়দানে শহিদ স্মরণ কর্মসূচি পালন করবে৷
Read More- ‘এবার অনেক শিক্ষা হয়েছে’, এদিন ফের নতুন করে শুরু করার বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে এত দিন ধরে ২১শে জুলাইয়ের দু’টি কর্মসূচি কলকাতায় হত। একটি তৃণমূলের আর অন্যটি কংগ্রেসের। একাধিক সভা হতে চলেছে এ বছরে। যেমন কংগ্রেসের ছিল তেমন। সাথে তৃণমূলের দু’টি— একটি মমতা শিবিরের, আর অন্যটি ঋতব্রত শিবিরের। কালীঘাট শিবির বাদে তবে অপর দুই কর্মসূচিতে পুলিশি অনুমতি আগেই মিলেছিল। কংগ্রেসের কর্মসূচি হবে শহিদ মিনারে। গান্ধিমূর্তির পাদদেশে ঋতব্রত শিবির সভা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেয়ো রোডে তাঁরা সভা করতে চেয়েছিলেন। তবে আদালত যে নির্দেশ দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার জন্য কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





